
প্রেম ছুঁয়ে গেলে বড় অসময়ে তুমি
যখন হৃদয় আমার শুকনো মরুভূমি
ঠিকানা আমার বড্ড গোলমেলে
কাটছে সময় অস্থির প্রহসনে।।
উদ্বাস্তু জীবনের মধ্য গগণে
যখন অস্তিত্ব সংকটে কাঁপছি রীতিমত
তুমি এলে ছায়া হয়ে প্রখর রৌদ্রু খরতাপে
শীতল হলাম পুড়ে মিষ্টি আগুনে।।
অতঃপর আমি ধীরে বহো নদী
ইচ্ছে মতির সাথে জল কেলি খেলি
আমার ঋতু কেবলি বসন্ত
বারো মাস জুড়ে ফুলের রেণুতে অলি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


