নতুন লেখকের লেখা বই পুরাতন প্রকাশকরা নিজ খরচে প্রকাশ করে না। একটা বই লিখতে হলে বছরের পর বছর লেগে থাকতে হয়। লেখক একান্তবাসীর মতো বসবাস করে। টাকা নিয়ে টানাটানি, বউয়ের বকাবকি, সংসারের সমস্যা সব সহ্য করে বইয়ের শেষ পৃষ্টায় সমাপ্ত লেখার পর, ঋণ করে বই প্রকাশ করে সুপার প্লফ।
কতো ত্যাগ। কেউ একটু সাহায্য করে না, দূরে থাকে আর হাসাহাসি করে। এমন আমার হয়েছে।
কিন্তু! এখন আমি তাদেরকে নিয়ে হাসি আর বলি, আজামনকে চিনো? চিননা, কারণ আমাজন অনেক বড় রাঘব। রাঘব হলেও আমাকে গিলতে পারেনি, কারণ আমি কোনো টাকা খরচ করিনি। সব কাজ নিজে করেছি এবং বই বিক্রি হলে তাদের খরচ উঠবে আমি কিছু পাবনা। না পাওয়ার কারণ বাংলা বই কেউ ১৫/ ১০ ডলারে কিনবে না। আর আমি যেহেতু টাকা বিনোয়োগ করিনি ফলে আমার কোনো আক্ষেপ নেই। আমি চাইলে কিনে আনতে পারব, আমার জন্য ৪০/৫০ ছাড় আছে। নিজে বিক্রি করলে প্রতি বইয়ে আমি ২.৫০ পাউণ্ড পাবো। কিন্তু আমার এতো সময় নেই।
এত সব লেখার কারণ হলো, লেখকদের জন্য অন্য উপায় আছে, এবং আমি সেদিকেই চলছি। চলার কারণ, প্রকাশকদেরকে বুঝাতে চাই, তোমরা আমারে অবহেলা করলেও আমার বই আমি মাগ্না প্রকাশ করতে পারি। আর সে মাধাম্য হলো আমাজন।
আপনারা মনে করবেন না যেন আমাজনের প্রচার শুরু করেছি।
গত কাল আমার দুইটা উপন্যের দুই কপি বিকি হয়েছি। আমিতো খুশিতে নাচতে শুরু করেছিলাম।
সবার মঙ্গল হোক, স্বপ্ন বাস্তব হোক সবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





