
অনেকে আমাকে বলেন, ওই মিঞা লেখা পড়তে দিচ্ছেন না কেন?
আমি কিছু না বললে বলেন, তাইলে বই প্রকাশ করছেন না কেন? আর আমাজন কী, আপনার না আমার মাথা? আমি তখন কই, ভাই গো, আমাজন একটা জঙ্গলের নাম। আমরা সকলে জানি জঙ্গলে মঙ্গল থাকে। আপনাদের কথা জানি না তবে আমার জন্য সত্যি মঙ্গল থাকে। আমি হাঁটার জন্য জঙ্গলে যাই, আমার মাথা ঠাণ্ডা হয়, দুশ্চিন্তা কমে। আমি স্বস্তিবোধ করি। স্ত্রী এবং নাতনিদের সাথে ঝগড়া করতে হয় না। তো যাক, আমাজনে বই প্রকাশ করার কয়েকটা কারণ আছে, ১- আমার কোনো খরচ হয় না। ২- আপসে কপিরাইটস হয়। ৩- কেউ আমার লেখা চুরি করলে আমাজনের উপর আমি মামলা করব এবং ওরা চোরের বারোটা বাজাবে। ৪- যখন ইচ্ছা তখন এবং যত কপি চাইব ততকপি কিনতে পারব। চোরবাটপাড়ের খপ্পরে পড়তে হবে না। ৫- আমি মরে গেলেও আমাজনে আমার সকল বই সংরক্ষিত থাকবে।
ব্লগে এবং ফেইসবুকে চোরাচুরি বিষয়ে লেখা দেখলে আমার জান চমকে ওঠে। মাই গো মাই, এত কষ্টের লেখা পটাপট কপি করে ফেলে এবং ধমকিয়ে বলে, দূরে যা এটা আমার নতুন লেখা।
ইয়া আল্লাহ রহম করো। জ্ঞান আপনার দান, আমাদেরকে জ্ঞানী এবং সম্মানী বানিয়ে দাও। আমিন।
এটা আমার চ্যানেল
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


