
আমি আসলে শৌখিন লেখক। খড়িমাটি দিয়ে অ আ ক খ শ্লেটে লিখে লেখালেখির শুরু হয়েছিল প্রাথমিক বিদ্যালয়ে। আধো ঘুম আধো জাগরণে অনেকে স্বপ্ন দেখে আমি তখন শব্দে শাব্দিক হয়ে কবিতা অথবা সংলাপ বানাই। ছন্দ, ছন্দপতন সম্বন্ধে ধেয়ান চিন্তা করি। বানান এবং ব্যাকরণের বিষয়ে চিন্তিত হলে বিষম উঠে। ও না উ কোনটা হবে? অভিধানের আইন অনুযায়ি দুটাই ঠিক। ঠিকের আগে স লাগলে অঠিক না হয়ে বেঠিক হয় কেন?
বেঠিক শব্দ বাংলা নয়, বাংলা হলে অঠিক হওয়ার কথা।
বেঠিক [ bēṭhika ] বিণ. 1 ভুল, ভ্রমপূর্ণ (বেঠিক তথ্য, বেঠিক কথা); 2 অনুপযুক্ত, নির্ভরযোগ্য নয় এমন (বেঠিক লোক)। [ফা. বে + বাং. ঠিক]।
বেডৌল [ bēḍaula ] বিণ. (শরীরের) বিভিন্ন অঙ্গের মধ্যে সামঞ্জস্যহীন, কুগঠন; কুশ্রী। [ফা. বে + বাং. হি. ডৌল]।
ঢপ1 [ ḍhapa1 ] বি. গড়ন, আকার; ডৌল। [দেশি]।
বেঢপ- বেঢপা।
এসব আজগুবি বিষয় চিন্তা করে চিন্তক হওয়া যাবে না।
সমাপিকা অসমাপিকা নাম দিয়ে ও এবং উ কে চালানো হচ্ছে। চালানু না চালানো কোনাট ঠিক কোনটা অঠিক বেঠিক সঠিক আমি জানি না। বাংলায় কেন ং, বাঙালিতে কেন ঙ এর গূঢ়তত্ত্ব জ্ঞাতব্য হলেও দুর্জ্ঞেয় হয়েছে।
গূঢ়ৈষণা [ ] বি. 1 মনের জটিলতা; মনোভাব বা মানসিকতার দুর্জ্ঞেয়তা বা জটিলতা; 2 গূঢ় বা গোপন ইচ্ছা। [সং. গূঢ় + এষণা]।
গূঢ়ার্থ [ ] বি. গভীর বা অপ্রকাশিত অর্থ। [সং. গূঢ় + অর্থ]।
বুজ-রুক [ buja-ruka ] বিণ. 1 পাণ্ডিত্যের বা অলৌকিক শক্তির ভানকারী; 2 প্রতারক (বুজরুকের পাল্লায় পড়া)। [ফা. বুজুর্গ]। বুজরুকি বি. পাণ্ডিত্যের বা অলৌকিক শক্তির ভান; প্রতারণা।
সাধক [ sādhaka ] বিণ. 1 সাধনকর্তা, সম্পাদক, সিদ্ধিকারক (উদ্দেশ্যসাধক, হিতসাধক); 2 সহায়ক (উত্তরসাধক)। বিণ. বি. সাধনাকারী (বিজ্ঞানের সাধক); আরাধক (বৈষ্ণব সাধক)। [সং. সাধ্ + ণিচ্ + অক]। বিণ. বি. স্ত্রী. সাধিকা।
সাধন এবং সাধনা সাধনীয় বিণ. সাধনযোগ্য, নিষ্পাদ্য; আরাধনীয়।
ব্লগিং করতে হলে একটা কম্পিউটার লাগে। লেখক হতে হলে অনেক কিছু জানতে হয়, দেখতে হয়, পড়তে হয়, মানে ঝামেলার শেষ নেই।
আমি আসলে যা বুঝাবার জন্য এই ব্লগ লিখেছি তা হলো, পর্ব পর্যায়ে উপন্যাস প্রকাশ করব।
সকলের মঙ্গল হোক।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



