
মহাশক্তিধর হওয়ার জন্য কিছু মানুষ মানুষ হত্যা করে। মহাসাধক হওয়ার জন্য কিছু মানুষ মানুষের মাংস খায়। যোগী হওয়ার মানসে কিছু মানুষ শবাসন সাজে। তান্ত্রিক হওয়ার জন্য কিছু মানুষ মন্ত্র জপে শবসাধনা করে। রাক্ষসী বেলায় কিছু মানুষ রাক্ষসের মত নররক্ত এবং নরমাংসে পানভোজন করে।
উচ্ছৃঙ্খলকে শৃঙ্খলবদ্ধ এবং বিশৃঙ্খলাকে সুশৃঙ্খল করার জন্য ধর্ম প্রচলিত হয়েছিল। মানুষ মরণাপন্ন হলে স্রষ্টার শরণাপন্ন হয়। ধরে মেরে মানুষকে শায়েস্তা করা যায় না। স্রষ্টার আদেশ নিষেধ মানলে মানুষ স্বেচ্চায় শান্তশিষ্ট ও আজ্ঞাবহ হয়।
ধর্ম হলো অবশ্যপালনীয় কর্তব্য, উপাসনা পদ্ধতি, আচার-আচরণ ও পরকাল ইত্যাদি বিষয়ের নির্দেশ ও তত্ত্ব। কিন্তু জেনেশুনে, বুঝেশুঝে কয়জন ধর্মচর্চা এবং ধর্মচর্যা করে?
ইদানীং শয়তানের উপাসনাও একটা ধর্ম হয়েছে।
শব্দের যথার্থ অর্থ না জেনে ধর্মদ্বেষীরা ধর্ম সম্বন্ধে যথেচ্ছা বলে এবং লিখে আনন্দোপভোগ করে, তক্তপোশ বানাবার জন্য তক্র গিলে গায়ের জোের তক্তায় পেরেক মারে। ধর্মধ্বজীর নাট্যগুণে আস্তার অতিপাত্তি হয়। আদর্শের বিকার এবং ধর্মের বিকারে সমাজ এবং সংসারের শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। ধর্মবোধ বিকিয়ে বিকারগ্রস্তরা উচ্ছৃঙ্খল হয়। যথাযোগ্য ব্যবস্থার জন্য যদবধি আমরা যথাসাধ্য চেষ্টা করব না তদধবি অস্বস্তিকর অবস্থা নিয়ন্ত্রিত হবে না। অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ কিছুর জন্য আমরা যথেচ্ছাচারী হই। সত্যাসত্য জানার জন্য ব্রতী হলে বাস্তবতা আপসে বিশ্লেষীত হবে।
মনে রাখতে হবে, মগজ খাঁটিয়ে ছাগলরা কাঁঠাল পাতা খায়, মগজ খাঁটিয়ে মানুষ হৃদ্রোগে আক্রান্ত রোগীর বুক কেটে হৃৎপিণ্ডে অস্ত্রোপ-চার করে।
[ ] অস্ত্রোপচারে অসুস্থ হৃদয় সুস্থ হলেও হত্যায় আত্মা বিব্রত হয়।
[ ] যারা বলে আল্লাহ নেই তাদের কাছে প্রশ্ন? আল্লাহ দেখতে কেমন?
[ ] আমি মানুষ, আমি ধর্মাচারী। ধর্মতত্ত্ব জানার জন্য আমি ধর্মগ্রন্থ পড়ি।
১৩/০৩/২০২০
Copyright © by Mohammed abdulhaque
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


