
ইত্যবসরে আমরা জেনেছি বাবার তাবিজ, পীরের পানিপড়া, গুরুর অগ্নিমন্ত্র এবং বিশপের আশীর্বাদে করনার কিচ্ছু হচ্ছে না। সংক্রমণে সংক্রমিত হয়ে বহুজন পরপারে চলে গিয়েছেন। গতরাত একটা ভিডিও দেখেছিলাম, গ্রামের লোক এককাট্টা হয়ে অসময়ে একসাথে আজানা দিচ্ছেন। এসব কিসের আলামত? যারা অন্যকে জ্ঞান দেওয়ার কথা ওরাই অজ্ঞান। এখন নিশ্চয় নিশ্চিত হয়েছেন পৃথিবীতে কেন এত সমস্যা হচ্ছে? আমিতো আজন্মের মূর্খ।
ধর্মের বিস্তার হয়েছিল পাপ-শাপ নিয়ন্ত্রণ করার জন্য, অনাথ অসহায়কে অত্যচার করার জন্য নয়। ন্যায়ের নামে নির্যাতন করে নির্যাতকরা দিনদিন ধনীই হচ্ছে। আস্তে আস্তে সবুজ মাঠ শ্মশান এবং কবরস্থান হচ্ছে। মাথার ঘাম পায়ে ফেলে দিনমজুররা ধনীর মোজেইক ঝকঝকে করে। হালচাষ করে চাষিরা হাভাতে হচ্ছে। এভাবে চললে আরো সস্তায় ফসল ফলাবার জন্য পুঁজিবাদীরা অন্যগ্রহে চলে যাবে।
লোকজন হয়তো স্বপ্নাদেশ অথবা শকুনজ্ঞের ভবিষ্যদ্বাণীর জন্য অপেক্ষমাণ।
Copyright © by Mohammed abdulhaque
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




