শুধু মোর অনুভূতি স্বাক্ষী রেখে ভালোবেসেছি!
পেয়েছি কতটুকু জানি না,
বিদায় বেলায়, হেলায় খেলায় বুঝিলাম-
কিছু পরিচয়, কিছু অভিনয়, কিঞ্চিত হলেও রয় চির শোভাময় !
গম্ভীর শ্রাবণে হেসেছিলে যে হাসি তা হোক চিরঞ্জিব,
তোমার শুদ্ধ প্রেমের সূক্ষ্ম প্রচারণায় হৃদয়ে ঝড়ুক বৃষ্টি
আমি পথের পথিক পথেয় রব, তুমি রবে কবিতায় !
বারে বারে সেথায় সহস্র প্রেমিক রাখুক দৃষ্টি
সচল প্রেমের অনাবিল স্রদ্ধায়।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




