somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতি ও অপেক্ষা

১৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাইয়ে ভাইয়ে কথা; ভাগের ভাই অনেক; জমা হচ্ছে তিক্ত ব্যথা। রাজনীতিকে পরিবেশনমূলক শিল্প বলা যায়। কিন্তু কেউ যদি ক্ষমতার ভারে, দালালি জগতের সর্বোচ্চ চূড়ায় বসে, নিজের ক্ষমতা গণনা করতে থাকে; তবে তার জানা উচিত, ছোট বড় হয়; বড় ছোট হয়। সময়, সময়কে খেয়ে ফেলে। আমরণ, অপেক্ষার সুপ্ত সাধনা হৃদয়ে জাগ্রত থাকে । হৃদয়ের শেষ অগ্নিকণায়, রাজনীতির মায়েরে বাপ, একদিন নেতারা হাঁটু গেড়ে বসে।
এবার জিতেছি, পরেরবারগুলো তো আর নয়। জীবনের প্রতিটি আংটা ভেঙ্গে যায়; মুহুর্তের পরের স্বপ্ন, অনুভূতির পোড়ন শেষে, হারিয়ে যায়। নতুন অধ্যায়ের নতুন সম্ভাবনা এক ধারায় থাকে না। এজন্য বহুদিন আগে, উৎযাপন শেষ করেছি। কেউ জিতে গেলে প্রতিক্রিয়া নেই৷ হেরে যাওয়া মানুষ, ছোট ছোট বিষয়ে উৎসব শুরু করতে পারে। সফলরা পরের বার কী নিয়ে প্রফুল্ল হবে?
দেখা হয় , যে কারও সফলতায়। দেখা হয়, যে কারও ব্যর্থতায়। অন্যকে নিয়ন্ত্রণ করা সহজ হলেও নিজেকে জাদু করা যায় না। নিজের মাঝে বসত করা শয়তান, সমগ্র মহাবিশ্ব থেকেও ভারী৷
ভালোবাসার জন্য কতো কথা! আকাশের নক্ষত্রগুলো বাসরে আসে না। পূর্ণিমা, কেউ কাউকে দিতে পারে না।
অনুভূতি জ্ঞান। ভেঙে যাওয়ার আগেই তার বয়স বাড়ে। ধীরে ধীরে সাধারণ অনুভূতি বিশেষ অনুভব বুঝে যায়। জীবনের জন্য সহযোগিতা লাগে। সহযোগী না হলে, সে ভালোবাসার জন্যও না ৷ নিয়মিত আয়োজনের কিছু কিছু সুন্দর বিষয়, কুৎসিত ধারা অনুযায়ীও এসেছে। তাই বলে, রূপে কোনো জীবন, জলপূর্ণ হয় না। জলের জন্য মেঘের, বৃষ্টির, ঝর্ণার, নদীর কিংবা সাগরের দরকার হয়৷
মুচির, জুতার কাজে রুচি না থাকলে সে কিছুই না। নেতা গণতান্ত্রিক না হলে, যোগ্যতা বলে কিছু থাকে না।
অন্যকে খারাপ রেখে, আপনারা ভালো থাকবেন; ভালো থাকা এতটা সহজ তো নয়। ভালো থাকতে হলে ভালো হতে হয়। ক্রিয়া, সময় অনুযায়ী কথা বলে; আঘাত করে; প্রতিশোধ নেয়।
দুর্বল একদিন সবল হয়; সবল একদিন দুর্বল হয়। আত্ম অহংকারে অন্যকে জ্বালানোর তৃপ্তি সময়ে সময়ে নড়চড় হয়।
যা জানি, তাও যদি হয় অজানা! জলরঙের জীবন থেকে শুরু হবে হয়তো নতুন সম্ভাবনা। বেচে থাকলে, সামাজিক যোগাযোগ শেষে, দেখা যায় অন্য কারও পালা। মেনে নিতে হয় অপেক্ষা।
যার জীবন আছে সে খারাপ অবস্থানে নেই৷ জীবন থাকাটাই ভালো অবস্থা৷
মৃতের দেহটাও মৃতের কাছাকাছি চলে, অনুভব সেখানে অজানা৷
স্বর্গ-নরকেও জীবন থাকে; সে জীবনের শিরোনাম স্রষ্টার নির্দেশিত একটি আলপনা। স্রষ্টা হিসাব তৈরি করেছেন, নিজেকে রেখেছেন দয়াময় সম্ভাবনা।
কেউ চিন্তা করে; কেউ করে না। ভাবনার কারখানা মগজ, পূর্বের ছকের বাইরে যেতে পারে না। গণিত তার গণনা আদমের সময়েও প্রকাশ করেছিল; কিন্তু সে সময়ে এটির অপরিপক্ক সময় ছিল৷ প্রতিটি বিষয়ের শৈশব আছে। ভাবনা ছাড়া তা গতিহীন৷ ধৈর্য, ভাবনাকে সক্রিয় রাখলে শেষ হয় অপেক্ষা। রাজনীতিতে নিজেকে খেতে খেতে, এক সময় ভিন্ন কোনো সংসার বাধার সুযোগ আসে। সে সুযোগের অপেক্ষাতে সোনালি অনুপাতের গল্প স্থির থাকে; অথবা শুধুই শুন্যতা। অর্থের মূল্য সময়ের সাথে বাড়ে-কমে। অর্থ না থাকলেও ভালোবাসা থাকে। সিলেক্টিভ ভালোবাসার চেয়ে গণতান্ত্রিক ভালোবাসার স্থায়িত্ব বেশি। কে ভালো; কে খারাপ বুঝা যায়। ইন্দ্রিয় সাড়ার জন্য অপেক্ষা করতে হয়।
যে উপড়ে কাটে; যে ভিতরে কাটে তারেও হয়ত কাটা হয়; সব কিছুই সময়ের অপেক্ষা।
পায়ুপথে সাবান দিলেও যেমন তার গন্ধ যায় না। রাজনীতির লীলায়, সাবান দিয়ে সব কিছুর গন্ধ দূর করা যায় না। যেমন সাবান নিজের ময়লা নিজে কখনও পরিস্কার করতে পারে না; এটিকে ক্ষয় হতে হয়।
গল্প মনে পরে যায়, “মহারাজ আদেশ দেয় হনুমানের পুচ্ছে ধরাও অনল;
পুচ্ছে ধরিলে অনল। হনুমান লম্ফ ঝম্ফ করে লঙ্কা পুরীতে ছাড়লো দাবানল”।
--- অপেক্ষা
---- আব্দুল্লাহ আল- মাহমুদ।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের রসায়নবিদ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৮


লেখকের নোট:
এই গল্পের পটভূমি ১৯৭৭ সালের ঢাকায় সংঘটিত জাপান এয়ারলাইন্সের বিমান ছিনতাইয়ের ঐতিহাসিক ঘটনাকে অবলম্বন করে নির্মিত। ঐতিহাসিক ব্যক্তি, স্থান ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

×