somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাভাবিক মৃত্যু চাই, 'মেধাবী' ছাত্র হতে চাই না

২৯ শে আগস্ট, ২০১২ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগে ঢাবির জনৈক ছাত্র গাড়িচাপায়
মারা গেছে। হয়তো অস্বাভাবিক কিছু
নয়, স্বাভাবিক। প্রতিদিনই কেউ-না-
কেউ তো গাড়িচাপায় মারা যাচ্ছে, এর
মধ্যে আজকের জন ঢাবির ছাত্র ছিল।
কী প্রতিক্রিয়া জানাব?
কী প্রতিক্রিয়া আর জানাব!
শাহবাগ তো শাহবাগ, খোদ
ঢাবি ক্যামপাসের ভেতরেই পাবলিক বাস,
সিএনজি অটোরিকশা,
মাইক্রোবাসগুলো যে গতিতে চলে;
তাতে আমিও প্রতিনিয়ত
মৃত্যুভয়ে ভীত থাকি। ডাস বা রাজু
ভাস্কর্যের
সামনে দিয়ে রাস্তা পেরোতে ভয় হয়।
ঢাবির ভেতর দিয়ে যেখানে পাবলিক বাস
চলাচলের নিয়ম নেই, সেখানে দানবাকার
ট্রাকও মাঝেমধ্যে ঢুকে পড়ে!
তখন কোথায় থাকেন মহামতি প্রক্টর?
উপাচার্যকে লাগে না, এক প্রক্টর
শাহবাগ আর নিউ মার্কেট
থানাকে বলে দিলে ঢাবির
ভেতরে একটা অবাঞ্ছিত গাড়িও
ঢুকতে পারত না। সেখানে কী করেন
উপাচার্য? কী করেন উপ-উপাচার্য?
কী করেন প্রক্টর?
এদের প্রত্যেককে আমরা চিনি।
আগে নাকি একজন ছাত্রের মারা যাবার
খবর শুনলে শত শত শিক্ষক ঘটনাস্থলে,
হাসপাতালে, ছাত্রের
বাড়িতে ছুটে যেতেন। এখন
শিক্ষকেরা টিভিতে ছাত্রের মৃত্যুসংবাদ
শুনে চ্যানেল ঘুরিয়ে অন্য
চ্যানেলে চলে যান! কোন্
অধঃপাতে গেছে শিক্ষককূল! জীবন কত
কঠিন, মরণ কত সহজ!
সলজ্জ উপাচার্যেরা এখন ব্যস্ত
নির্লজ্জ সরকারতোষণ আর পদলেহনে,
প্রক্টরেরা ব্যস্ত উত্সব-
পার্বণে ক্যামপাসের কনসার্টগুলোয়
কোম্পানিগুলোর কাছ
থেকে ছাত্রনেতাদের মাধ্যমে কমিশন
আদায়ে, সাধারণ শিক্ষকেরা ব্যস্ত
খ্যাপে! ছাত্রদের নিরাপত্তাবিধানের
সময় কোথায় উপাচার্যের-প্রক্টরের?
ছাত্রদের সুখদুঃখে সাড়া দেয়ার সময়
কোথায় শিক্ষকের-প্রোভোস্টের? গত
সমাবর্তনের গাউন বিতরণের সময়
প্রক্টরের যে ন্যাক্কারজনক
মাস্তানি দেখেছি, তাতে 'প্রক্টর'
শব্দটা উচ্চারণ করতেও আমার
ঘেন্না হয়, মাথা হেট হয়ে আসে।
প্রক্টরকে আমি ট্রাক্টর বলি।
এই শাহবাগ মোড়েই তিন-চার বছর
আগে এলইডি পরদা বসিয়ে বিজ্ঞাপন
দেখানো হতো,
পথচারীরা হাঁ করে তাকিয়ে বিজ্ঞাপন
দেখত আর গাড়ির নিচে পড়ত।
ছাত্ররা আন্দোলন করে সেই অভিশপ্ত
পরদা সরিয়েছে।
সেখানে কোনো ভূমিকা নেয়নি বিশ্ববিদ্যালয়!
২০০৪ সালে মনোবিজ্ঞানের
ছাত্রী হ্যাপি নিহত হবার পর ব্যাপক
ভাঙচুর হলো, দাবি উঠল
শাহবাগে ওভারব্রিজ নির্মাণের।
নির্মিত হলো। কোথায় হলো? শিশু পার্ক
থেকে বারডেমে! দু
গাছি বালকে জোড়া লাগিয়ে একগাছি ওভারব্রিজ
হলো। দুর্ঘটনা হলে মোড়ে, ওভারব্রিজ
হয় শিশু পার্ক পয়েন্টে! কী চমত্কার!
দাবি ছিল শাহবাগ মোড়ে মগবাজার-
যাত্রাবাড়ির
মতো চতুর্মুখী ওভারব্রিজের। হয়নি।
কেন হয়নি?
শাহবাগে চতুর্মুখী ওভারব্রিজ
হলে তাতে নাকি জাদুঘরটা ঢাকা পড়ে যাবে এবং নাকি জাদুঘরের
'সৌন্দর্যহানি' ঘটবে! মানুষের প্রাণের
চেয়ে জাদুঘরের জাদুর দাম বেশি। আবার
বলি চমত্কার, এই ব্যাপারে অমত কার!
স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই,
আমি 'মেধাবী' ছাত্র হতে চাই না।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×