নারীরা বেশী কথা বলে এটা বিবাহিত, অবিবাহিত সব পুরুষেরই জানা। বিবাহ পূর্ব প্রণয় এবং বিবাহ উত্তর দাম্পত্য জীবনে পুরুষ হাড়ে হাড়ে উপলব্ধি করেণ নারীদের কথা বলার এই বিশেষ ক্ষমতা বা সৃষ্টিকর্তা প্রদত্ত বিশেষ গুন। তবে বিবাহ পূর্ব প্রণয় কালীন সময়ে নারীর এই বিশেষ গুণ সকল পুরুষের কাছে আরাধ্য হলেও বিবাহ পরবর্তী সময়ে তা বিশেষ যন্ত্রণার কারণ হয়ে উঠতে পারে যদিনা তা যথা সময়ে নিয়ন্ত্রণ করা না হয়।
গবেষণায় প্রমানিত যে একজন নারী পুরুষের তুলনায় প্রায় তিন গুন বেশী কথা বলে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞান ও মনস্তত্ত্ব গবেষকেরা এ তথ্য জানিয়েছেন নারীর মস্তিষ্কে বিশেষ ‘ল্যাঙ্গুয়েজ প্রোটিন’ বেশি পরিমাণে থাকে বিধায় তারা পুরুষের তুলনায় বেশি কথা বলে।
জার্নাল অব নিউরোসায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে নারীরা প্রতিদিন প্রায় ২০ হাজার শব্দ উচ্চারণ করে। এ সংখ্যা পুরুষের তুলনায় অন্তত ১৩ হাজার বেশি। নারীর মস্তিষ্কে ফক্সপিটু নামের ‘ল্যাঙ্গুয়েজ প্রোটিন’ বেশি থাকে বিধায় তারা এমন বেশী কথা বলে।
(Dr. Margaret McCarthy Ph.D, Professor of Physiology, University of Maryland School of Medicine)
সংশ্লিষ্ট গবেষক মার্গারেট ম্যাককার্থি বলেন, বিশেষ প্রোটিনের উপস্থিতির কারণে প্রাণীর লৈঙ্গিক পার্থক্যবিষয়ক গবেষণা এটিই প্রথম। এতে নারী-পুরুষের মস্তিষ্ক ও আচরণগত ব্যবধানের বিষয়টি আগের তুলনায় স্পষ্ট হয়েছে।
পর্যবেক্ষণে নারীর মস্তিষ্কে ফক্সপিটুর অধিক মাত্রা এবং প্রভাব প্রমাণিত হয়েছে। স্নায়ুজীববিদ্যার ভিত্তিতে স্তন্যপায়ী প্রাণীর কথা বলার ধরন বিবেচনায় এই গবেষণার ফলাফল নির্ধারিত হয়েছে।
সূত্রঃ Red Orbit
Women More Talkative Than Men

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

