somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় গীতিকার, সুরকার ও শিল্পী এম এন আখতারের মৃত্যু দিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি

১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘কইলজার ভিতর গাঁথি রাইখ্যুম তোয়ারে’, ‘মাঝি পাল তুইলা দে’, ‘বাছুরে, জি জি জি’, ‘রাষ্ট্র ভাষা বাংলা চাই’, ‘ও পরানের তালতো ভাই’, ‘যদি সুন্দর একখান মুখ পাইতাম’, ‘ও আকাশ তারার প্রদীপ’সহ এরকম অসংখ্য মন মাতানো এবং কালজয়ী গানের রচয়িতা কিংবদন্তি সঙ্গীত শিল্পী, চট্টগ্রামের আঞ্চলিক গানের প্রবর্তক, গীতিকার, সুরকার শিল্পী এম এন আখতারের ১ম মৃত্যুবার্ষিকী আজ। গত বছররের ১৮ই এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। জনপ্রিয় গীতিকার, সুরকার ও শিল্পী এম এন আখতারের প্রথম মৃত্যুবার্ষিকীতে আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি


বাংলাদেশের সঙ্গীত জগতের প্রতিষ্ঠিত শিল্পী, গীতিকার ও সুরকার এম. এন. আখতার ১৯৩১ সালের ১ জুলাই চট্টগ্রামের রাউজান থানার মোহাম্মদপুর গ্রামের তাজ মোহাম্মদ চৌধুরীর বংশে জন্ম গ্রহণ করেন। তাঁর পুরো নাম মোহাম্মদ নুরুল আখতার। তাঁর পিতা জাহাজের সারেং আলহাজ্ব সৈয়দ আলী, মা কুলছুমা খাতুন। প্রথম জীবনে মাদ্রাসায় পড়ালেখা করেন এম এন আখতার, অতঃপর সাধারণ শাখায় পড়ালেখা এবং হোমিওপ্যাথিক বিষয়েও পড়ালেখা করেন কিছুদিন। পারিবারিক সদস্যদের পেশাগত কারণে ছোটবেলা থেকেই এম. এন. আখতারের বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জায়গায় যাওয়া থাকা ও পড়ালেখার সুযোগ হয়েছে। ভারতের চব্বিশ পরগণার বশির হাট টাউনে সঙ্গীতজ্ঞ বাবু অমল মুখার্জির কাছে সঙ্গীতে হাতে খড়ি তাঁর। এম. এন. আখতার পেশাগত জীবনে ১৯৪৯ সাল থেকে সরকারি চাকুরে। তাঁর কর্মস্থল ছিলো সাতক্ষীরা কাস্টমসে। ১৯৫৯ সালে চাকরি সূত্রে বদলি হয়ে চট্টগ্রাম আসেন । সে থেকে চট্টগ্রামই তাঁর চাকুরী, সঙ্গীত ও সাহিত্য চর্চা। চট্টগ্রাম বেতার কালুরঘাটের প্রথম দিনের প্রথম আধুনিক গানের শিল্পী ছিলেন এম. এন. আখতার। এম এন আখতারের রচিত অনেক গানের মধ্যে একটি সাড়া জাগানো গান ছিল ‘বকশি হাইট্টা পানের খিলি তারে বানাই খাবাইতাম’। এছাড়াও তার রচিত উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে কইলজার ভিতর গাঁথি রাইখ্যম তোয়ারে, যদি সুন্দর একখান মুখ পাইতাম, তুমি যে আমার জীবনের উপহার , ও পরানর তালত ভাই চিডি দিলাম, বর্গী এলো দেশে", "মধুমিতা" ইত্যাদি।


আঞ্চলিক গানের সম্রাজ্ঞী বলে পরিচিত শিল্পী শেফালী ঘোষের ওস্তাদ এম এন আখতার লেখা ও সুর করার পাশাপাশি নিজেও গাইতেন। তাঁর লেখা ও সুর করা গান গেয়ে শ্যামসুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষ খ্যাতি পান। তাঁর অনেক গান চলচ্চিত্রেও নেওয়া হয়েছে। ৩৫ বছর আগে গ্রামোফোন রেকর্ডে শিল্পী আখতার ও সাবিনা ইয়াসমিন গেয়েছিলেন ‘কইলজার ভিতর গাঁথি রাইখ্যম তোয়ারে’ গানটি। পরে এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তিনি প্রায় পাঁচ হাজারেরও অধিক গান লিখেছেন। পাশাপাশি লিখেছেন অসংখ্য নাটক ও কবিতা। তার লেখা গানের মধ্য থেকে কয়েক হাজার গান নিয়ে ‘এম এন আখতারের গান’ নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ষাটের দশক থেকে তিনি পূর্ণাঙ্গ আঞ্চলিক ভাষায় আটটি ও শুদ্ধ ভাষায় চারটি গীতিনাট্য রচনা করেন। পবিত্র কুরআনের ১১৪টি সূরা হতে বিশেষ বিশেষ তথ্যগুলো নিয়ে বাংলায় তার লিখিত "করুণার বাণী" গ্রন্থটি প্রকাশিত হয় ২০০৪ সালে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চুড়িওয়ালা, সোনার কলসী, নাতিন জামাই, কানের ফুল, লট্টন কইতর, রাঙ্গাবালির চরে, বৈশাখী মেলাসহ অনেক নাটকও লিখেছেন। তাঁর সর্বশেষ রচিত হাসির নাটক ‘রসিক দাদুর স্কুলে মানুষ গড়ার কল’।


এম এন আখতার ১৯৬২ সাল থেকে চট্টগ্রাম বেতার এবং ১৯৭৯ সাল থেকে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের শিল্পী, গীতিকার, সুরকার এবং নাট্যকার হিসেবে খ্যাতি অর্জন করেছেন। ১৯৬২ সাল থেকে গান লেখা শুরু করলেও ১৯৭৩ সালে ‘মনুআ’ নামক আধুনিক, পল্লীগীতি ও আঞ্চলিক গানের প্রকাশনার পর চট্টগ্রাম বেতার তাঁকে গীতিকার হিসেবে তালিকাভুক্ত করেন। তবে তিনি শুধু আঞ্চলিক গানের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি। একুশের গান, দেশাত্ববোধক গান, আধুনিক গান, পল্লীগীতি, ভাবের গান, বিচ্ছেদি গান, হামদ-নাত, পীর-আউলিয়ার গান এবং চট্টগ্রামের হাওলা গানেও তার পদচারণা ছিল। গান লিখতে তাঁর কোনো প্রস্তুতি লাগত না। হাঁটতে হাঁটতে তিনি লিখতে পারতেন এবং তাৎক্ষণিক সুর বসিয়ে প্রায়ই তিনি বেতারে গাইতেন।


কেবল গীতিকার হিসেবে নয় সুরকার ও কণ্ঠশিল্পী হিসেবেও খ্যাতি পান এম এন আখতার। আধুনিক, পল্লীগীতি, মুর্শীদি, মারফতি, চট্টগ্রামের আঞ্চলিক গান রচনা ও কণ্ঠ দিয়ে খ্যাতি লাভ করেন। কী মঞ্চে, কী নাটকে, কী চলচ্চিত্রে-সর্বত্রই ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছে এম এন আখতারের গান।


এম. এন. আখতার বেতার টেলিভিশন তথা মঞ্চে দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে অত্যন্ত জনপ্রিয় ও নন্দিত শিল্পী। তাঁর হাত ধরেই মূলত চট্টগ্রামের আঞ্চলিক গানের প্রসার লাভ করেছে। তাঁর রচিত ও সুরারোপিত গান সাবিনা ইয়াসমিন, শেফালি ঘোষ ছাড়াও আবদুল জব্বার, আবিদা সুলতানা, সুবীর নন্দী, ফেরদৌসী রহমান, ফেরদৌস আরা, রুমানা ইসলাম, আনোয়ার উদ্দিন খান, আপেল মাহমুদ, সামিনা চৌধুরী, উমা ইসলাম, মিনা বড়ুয়া, আলাউদ্দিন তাহের, জুলি শরমিলি, বুলা মোস্তফা, সন্ধ্যা রানী, আবদুর রহিম, বীণাপানি, এম. এ. খালেক, বদরুন্নেসা ডালিয়া, এ. জে. মারুফা বেগম, সাইফুদ্দিন মাহমুদ, পাকিস্তানি শিল্পী নিঘাত সীমা, মুন্নি বেগম ভারতের শ্রাবন্তী মজুমদার প্রমুখ শিল্পীর কণ্ঠে গীত হয়েছে। গীতিকার, নাট্যকার, কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক হিসেবে তাঁর অবদান আমাদের শিল্প সংস্কৃতির ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী এম এন আখতার ১৯৮৭ সালে অবসর নেন।


এম এন আখতার গত বছর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১৮ এপ্রিল বুধবার দুপুর দেড়টার দিকে ৮১ বছর বয়সে তিনি শেষ বিদায় নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। সঙ্গীত ভূবেনে তাঁর অনন্য অবদানের জন্য জাতি এ গুণী শিল্পীর কাছে ঋণী। এম. এন. আখতার তাঁর সৃষ্টির মাঝেই বেঁচে থাকবেন কাল থেকে কালান্তরে। কিংবদন্তী এই সঙ্গীত শিল্পীর মৃত্যুদিনি তাঁকে স্মরণ করছি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১০
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×