
যা ঘটে তাই ঘটনা, সব ঘটনাই ঘটনা না।
ছোট্ট জীবনে দেখেছি অনেক, ঘটনার নামে রটনা।
রটনা বিশ্বাসী মন নেই আমার
আহত হয়েছিনু আচারণে তোমার।
একদা ঘুড়েছিনু অনেক আশায় আশায় ,
আশা গুলো নির্বাসিত নিদারুণ হতাশায় ।
বাড়িয়েছিনু হাত তোমার পানে হায়,
ফিরিয়েছিলে দুর্বিনিত সময়।
এখন আর আশা নেই তোমাকে ঘিড়ে,
কেন তবে ফিরবে হায় নিরাশার ঘরে।
তুুমি থাক তোমার মত সুখে কি বা দুঃখে,
আমি একা ভালো আছি সুখিদের দলে।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




