প্রিয় ব্লগারগন, অতিব আতংকের সাথে জানাচ্ছি যে আজ বিকেল ৪ ঘটিকার কিছু পূর্বে আমার এই ব্লগ একাউন্টটি হ্যাক করা হয়েছে।
আমি কাল্পনিক ভাই এর অফিসে এসেছিলাম একটা কাজে। আমি ল্যাপটপ খুলে বারান্দায় গিয়ে ফোনে কথা বলছিলাম আর ধ্রুম্র সলাকা পান করছিলাম।
এই সুযোগে জনাব কাল্পনিক_ভালোবাসা (বদের বদ, মহা বিটলা ) আমার একাউন্টে ঢুকে আমার নামে মিথ্যে পোষ্টে দিয়ে দেয়!!
আমি তো ফিরে এসে দেখি তিনি আমার দিকে চেয়ে মিটিমিটি হাসছেন।!! বুঝলাম না হাসির কি কারন। আমিও হাসলাম। হঠাৎ মনিটরের দিকে চোখ পড়তেই আমার চক্ষু ছানাবড়া!!! একি দেখছি আমি!!!! আমার নিক থেকে পোষ্ট দেয়া হয়েছে- আজ নাকি আমার বিয়ে!!!!! আমি আবার নাকি দোয়াও চাইছি!!!!!!!!
সাথে সাথে বুজলাম, কাল্পনিকের সেই মিষ্টি হাসির রহস্য। আমার তো মাথায় হাত!!!! সাথে সাথে আমি চিৎকার দিয়ে পোষ্ট ড্রাফট করলাম। পোষ্ট ড্রাফট করে মাত্র স্বত্তির নিশ্বাস ফেলছি আর কাল্পনিক ভাই এর দিকে তীব্র প্রতিবাদের দৃষ্টি দিয়ে তাকাচ্ছি!!
কিন্তু আবার চোখ পড়ল মনিটরে!! সেকি!!!!!!! আমার কোন প্রিয় মডূ ভাই, সে পোষ্টটি আবার ফিরিয়ে এনেছেন!!!!!!!!!!!
আমাকে সোজা সরল পেয়ে এইভাবে অত্যচার করার তেব্র প্রতিবাদ জানাই!!!!!!! এই সামগ্রিক কর্মকান্ডে ব্লগে আমার আর্থ সামাজিক মান সম্মান ক্ষুন্ন হয়েছে, অনেকে আবার আমাকে ইতিমধ্যে ম্যাসেজ পাঠাচ্ছেন, বেইমান বলে!!!!
কাল্পনিক ভাই!!!!!!! আমি আপনাকে ছাড়ব না!!!!ছাড়ব না !!ছাড়ব না !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



