আমার প্রবাসি আঙ্কেল আব্দুস সালিকের অনেক পুরুনো বন্ধু অরুনকে তার ফেইসবুকে লিখা চিঠি সবার সাথে শেয়ার করলাম তার অনুমতি নিয়ে। শেয়ার করার কারনটা হল এক জন মানুষ তার দূর্ঘ্য প্রবাস জীবনের অনেক সুখে থাকার পরও দেশের প্রতি মমত্ববোধের কারনে মাতৃভূমিতে ফিরার যে আবেগ এবং অনূভূতিটার জন্য। আর ৪৫ বছর পর ফেইসবুকের মাধ্যমে তার বন্ধুকে ফিরে পাবার উল্লাসটার কথা জানানোর জন্যই শেয়ার করা।
বন্ধু অরুন,
ফেইসবুকে তোমার খবর পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। মনের আকাশে আমাদের কলেজ জীবনের অনেক স্মৃতি মনে পড়ছে। কিছুদিন তুমি আমার ঘনিষ্ট বন্ধু ছিলে, সেই ঘনিষ্টতার সুত্র ধরে তোমাদের বাসায়ও আমি কিছু দিন ছিলাম। তোমার বোন রুবি সহ তোমাদের পরিবারের সবার কথা খুবই মনে পড়তেছে। চাচা চাচি কি বেঁচে আছেন? প্লিজ দোস্ত তাদের সবাইকে আমার কথা স্মরন করিয়ে দিও। তুমি শুনে খুশি হবে, আমার ফেইসবুক অপেন করার পর থেকে, আমার ঘনিষ্ট সাতাইশ জন বন্ধু-বান্ধব দুনিয়ার বিভিন্ন দেশ থেকে তোমার মত সংযোগ স্থাপন করেছে। এদের মধ্যে তোমারও কিছু বন্ধু বান্ধব রয়েছে। আমার কিছু তথ্য তোমাকে দিচ্ছিঃ আমার তিনটি সন্তান। বড় ছেলে উচ্ছল সালিকঃ এক সন্তানের বাবা, পেশাঃ ব্যাবসা। তোমার এক অতি পরিচিত পরিবারে তাকে বিয়ে দিয়েছি। ২য় সন্তানের নামঃ ফারজানা সালিক শাপলাঃ পেশায়ঃ বিলেতে একটি বড় কম্পানির বড় কার্মকর্তা এবং সে ছোট কাল থেকে আমার সাংস্কৃতিক সংঘটন (দিশারি) এর একজন নামকরা গানের শিল্পি। বর্তমানে তুমি ইউটিউব এবং ফেইসবুকে শাপলা সালিক এ ক্লিক করলে সব কিছু দেখতে পারবে। ছোট ছেলে সচ্ছল সালিকঃ বিলেতে একজন প্রতিষ্ঠিত ব্যাংকার। ১৯৭০ ইংরেজি ফেব্রয়ারি মাস থেকে শুরু করে আজ ৩৭ বছর পর বিলেতের সকল ব্যাবসা, বানিজ্য, সমাজ কর্ম এবং সাংস্কৃতিক বিভিন্ন কর্মকান্ডের ইতি টেনে বর্তমানে বাংলাদেশে স্থায়ী ভাবে অবসর জীবন যাপন করছি। বাংলাদেশের মাটিতে শেষ জীবনটা কাটিয়ে দিতে চাচ্ছি। যদিও অনেকের জন্য এদেশে বসবাস করা একটা দূরোহ কাজ কিন্তু আমার জন্য এটি কোন সমস্যা নয়। আমি গ্রেট বিটেনের ৭ লক্ষ মানুষের একজন নেতা বা একজন বিশেষ ব্যাক্তিত্ব হওয়ার চেয়ে, আমার বাংলাদেশের ১৬ কোটি মানুষের একজন সাধারন নাগরিক হিসেবে বেঁচে থাকাকেই আমি উত্তম মনে করছি। তুমি সহ আমার সকল ঘনিষ্ট বন্ধু বান্ধব কে শেষ জীবনটা দেশে ফিরে এসে কাটানোর অনুরোধ জানাচ্ছি। আমি যুক্তরাজ্যে তুলনামূলক ভাবে অনেক অনেক কম্ফোটেবল থাকার পরেও দেশে এসে গত পাঁচ বছরে তেমন কোন সমস্যার মুখোমুখি হইনি এবং বেশ ভালোই আছি। আমার ৩৭ বছরের প্রবাস জীবনে বিভিন্ন সময়ে প্রয়োজনে অপ্রয়োজনে দেশে এসে সাত আট বছরের মত ভ্রমন করে ছিলাম আর এখন গত পাঁচ বছরে ১০মাস লন্ডনে ভ্রমনে গিয়ে থেকে এসেছি।
অরুন তুমি আমার সাথে যোগাযোগ রেখ আর তোমার সমন্ধে সব কিছু জানার অনেক অনেক আগ্রহ বোধ করছি। তুমি নিশ্চই জানো তোমার আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু দক্ষিন সুরমা কলেজের অধক্ষ্য মোস্তাক না ফিরার দেশে চলে গেছে। পুরুন বন্ধু বান্ধবদের কে পেলে অনেক আনন্দ বোধ করি। বন্ধু তুমি অনেক ভালো থাকো। ফেইসবুক ইত্যাদিতে আমি খুব একটিভ না, তুমি আমার ছেলে মেয়েদের ফেইসবুকে গেলেই আমার সমন্ধে জানতে পারবে। তুমি শুনে খুশি হবে আমার দূর্ঘ্য প্রবাসি জীবনে যুক্তরাজে আমাকে চিনে জানেনা লোকের সংখ্যা খুবই কম। একজন সচেতন বাংলাদেশি হিসেবে আমি প্রবাসে অতন্ত আন্তরিক ভাবে নিজের দায়িত্ব ওখানে পালন করার চেষ্টা করেছি। তুমি ভালো থাকো বন্ধু। আর শাপলার গান শুনে তোমার কেমন লাগে আমাকে জানিও।
ইতি তোমার বাল্যবন্ধু সালিক।
সবাই ভালো থাকুন। শুভকামনা সব সময় সবার জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



