somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসির গল্প: বল্টু ও সিধেল চোর - ২ , (বল্টু সিরিজ)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(গত পর্বের পর)

আমার আবার তথ্য প্রযুক্তি বিষয়ে একটু এর মত আছে। আমি আসলে এগুলোর সাথে খাপ খাওয়াতে পারি না। ফেইসবুক না কি বুক নামে কি যেন একটা বানাইছে মার্ক টোয়েন নাকি মার্ক আইসবার্গ সারাদিন সবাই দেখি ওইটা নিয়া বসে থাকে। আজকে বল্টুরে কইলাম আমারে ওইখানে একটা একাউন্ট করে দে, দেখিস টাকা পয়সা লাগলে কিন্তু আমি নাই। ও ভাবল আমার বুঝি এতদিনে সুমতি হইছে। ও খুশি হয়ে আমারে একাউন্ট খুলে দিল, আর শিখিয়ে দিল কিভাবে চালাতে হয়। দেইখা খুব সহজই লাগল, ও বলল রাতে নাকি ফেইসবুকে আসবে, আমাকেও আসতে বলল। আমি সাফ সাফ বইলা দিলাম আমি রাত কইরা কোথাও যাইতে পারমু না, আম্মা যাইতে দিব না তুই গেলে একা যা। আসল কথা অবশ্য এইটা না, আপনারাই বলেন রাতের বেলা জ্বীন, পরি, মামদো ভূত, শাকচুন্নী, স্কন্ধকাটা কত কিছুই তো বের হয়, এরা যদি আমারে ধরে তাইলে বাচাবো কে ? বল্টুরে এইগুলা বইলা লাভ নাই ও এইগুলা বিশ্বাস করে না। উল্টা আমারে নিয়া হাসাহাসি করব, তাই ওরে আসল কথা বললাম না।

ও আমার কথা শুইনা বলল আরে গর্দভ, ফেইসবুকে ঢুকার জন্য ঘরের বাইরে যাইতে হয় না, মোবাইল দিয়াই ঢুকা যায়। পাছে আমি যদি আবার প্রশ্ন করে বসি চার্জার এর ছিদ্র নাকি এয়ারফোনের ছিদ্র দিয়া ঢুকব, এজন্য ও তড়িঘড়ি করে ব্যাপারটা আমাকে বুঝিয়ে দিল। আমি অবশ্য অত বড় গর্দভ না যে মনে করব যে মোবাইলের ছিদ্র দিয়া ঢুকার কথা বলব।

ও আমাকে বলল সব কিছু আমাকে করে দেখানোর জন্য। আমি ভাব নিয়া বললাম, আরে এইটা তো সহজ জিনিস একটা পিচ্চিও পারবে। ও দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যা একটা পিচ্চিও পারবে কিন্তু তুই পারবি কিনা এটা নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। আমি আর কিছু বললাম না, মনে মনে ভাবলাম রাতের বেলাই তোকে প্রমান করে দেখাব আমিও পারি।

কিন্তু দু:খের কথা কি বলব রাতের বেলা মোবাইল হাতে নিয়া কি করব কিছুই বুঝলাম না। বল্টু যখন করে দেখালো তখন তো অনেক সহজ লাগলো। ওরে ফোন করে জিজ্ঞাসা করলাম ও বলে তোর হোমপেইজে সেভ করে দিছি ০ তে চাপ দিয়া ধইরা থাক তাইলেই হবে। তো চাপ দিলাম, দেখি ইউজার নেম আর পাসওয়ার্ড চায়। আবার ফোন দিলাম ওরে যে এইগুলা কি ? ও বলল তোরে যে তখন খাতার মধ্যে লেইখা দিলাম ওইটা ঢুকা। খাতা খোজা শুরু করলাম, কিন্তু খাতা আর খুইজা পাই না, দরকারের সময় কিছুই পাই না। বল্টুরে ফোন কইরা বলতে ও তো মহা চেতে গেল, ভাই তোর কাছে মাফ চাই তোর আর ফেইসবুক চালাইতে হবে না। কি আর করা, book ই বুঝি না আর তো facebook।

পরদিন সকালে স্কুলে গিয়ে দেখি বল্টু গম্ভীরভাবে কি যেন চিন্তা করতেছে। আমি আর ওকে কিছু বললাম না। ও কিছু চিন্তা করলে ডাক দেয়া নিষেধ। ১০ মিনিট পর ওর ধ্যান ভাঙ্গল, আমাকে দেখে প্রশ্ন করল কখন এসেছি ? আমি বললাম ১৫ মিনিট আগে। ধমক দিয়ে উঠল বল্টু, তো আমাকে ডাক দিস নাই কেন ? আমি আমতা আমতা করে জবাব দিলাম, তুই চিন্তা করলে তো ডাক দেয়া নিষেধ। ও আরো জোরে ধমক দিয়ে উঠল, তুই জানিস না তোর সাথে আজ জরুরী কথা আছে ? আপনারাই বলেন ও আমাকে বলল কখন যে ওর সাথে আমার জরুরী কথা যে জানবো ? আমি আর কিছুই বললাম না, কারণ আমার সাথে কেউ জরুরী কথা বলবে এটা বিরল ঘটনা। কিছু বললে যদি বলে বসে বলব না, তখন ? একটু ভাব নিয়ে ওকে বললাম বল কি জরুরী কথা, আমার একটু কাজ আছে আজকে। ও খেকিয়ে উঠল, তোর কি কাজ আমি জানি না ? গাধামি করা ছাড়া তোর আর কোন কাজ আছে নাকি ? বিকেলে বাসায় আসবি তখন বলব। আমি আর ওকে ঘাটানোর সাহস পেলাম না। শুধু চিন্তা করতে লাগলাম কি জরুরী কথা।


(চলবে……)


বল্টু সিরিজ: Season 01, Episode 02
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×