somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকরীতে নতুন যারা

২৯ শে জুন, ২০১৪ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন পরিবেশে নতুন করে সব কিছু শুরু করা বেশ কঠিন কাজ। চাকরী ক্ষেত্রটাও এর ব্যতিক্রম নয়। চাকরীর প্রথম দিকে অনেকেই কিছু ভুল করে থাকেন যেটা পরবর্তী চাকরি জীবনে প্রভাব বিস্তার করে। জব এক্সপার্টরা মনে করেন-নতুন চাকরির প্রথম ৯০ দিন অনেক বেশি জরুরি। এ ৯০ দিনেই নির্ধারিত হয়ে যায় চাকুরীজিবীর উন্নতি কিংবা অবনতি। তাই চাকরীর প্রথম দিকে যে ব্যপারগুলো খেয়াল রাখবেন তা হল:

১। আপনি প্রথমবার যে কাজটি করবেন সেটাই আপনার পরিচয় বহন করবে। নতুন চাকরিতে নতুন পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে যেয়ে এমন কোন কিছু করবেন না যাতে আপনার উপর আপনার বস ও সহকর্মীদের একটি বিরূপ ধারনার সৃষ্টি হয়। কারণ এই বিরূপ ধারণা পরবর্তীতে আর বদলায় না।

২। অনেকেই চাকরীর প্রথম দিকে নিজেকে অতিরিক্ত আত্মবিশ্বাসী হিসেবে উপস্থাপন করেন, যা একদমই উচিত নয়। অনেক জব এক্সপার্টের মতে-“নতুন চাকরির ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতিকর।”

৩। অনেকেই নতুন চাকরিক্ষেত্রে গিয়ে নিজে কাজ করতে যান বা কারো কাছে সাহায্যের জন্য যান না এই ভেবে যে কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু এটি একেবারেই ঠিক নয়। আপনি যদি সাহায্য চান তাহলে আপনার একইসাথে দুটি কাজ হবে। প্রথমত, আপনি নিজেকে একজন নতুন মানুষ হিসেবে পরিচিতি দিতে পারবেন এবং দ্বিতীয়ত, আপনি সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক স্থাপনের প্রথম ধাপ পার করতে পারবেন।

৪। নতুন কর্মক্ষেত্রে আপনার সাথে যারা কাজ করবেন তাদের সাথে সু- সম্পর্ক স্থাপন করার চেষ্টা করুন পতিনিয়ত। তবে তা একদিনেই করতে যাবেন না। ধীরে ধীরে তাদের মনোভাব বুঝে তবেই যাবেন। যদি আপনার সহকর্মী আপনার মধ্যে একজন বন্ধু খুঁজে পান তাহলে আপনার নতুন পরিবেশে মানিয়ে নিতে কোন সমস্যাই হবে না।

৫। আপনি নতুন চাকরিতে ঢুকে প্রথমেই কঠিন কোন কাজ করে ভাববেন না যে আপনার উন্নতি অবশ্যম্ভাবী। এর উল্টো প্রতিক্রিয়া হতে পারে। আপনার সহকর্মীরা আপনাকে প্রথম থেকেই প্রতিদ্বন্দ্বী হিসেবে নিতে পারেন। যদি আপনার বস আপনাকে কঠিন কোন কাজ দিলে তবেই তা করার চেষ্টা করুন। নিজে না পারলে অন্যের সাহায্য নিন।

৬। অনেকক্ষেত্রে দেখা যায় যে সকল কাজের জন্য চাকরিতে নিয়োগ দেয়া হয় তা ব্যাতিত অন্যান্য আরও কাজ করতে হয়। যদি আপনার কাজের চুক্তিতে তা লেখা না থাকে তবে আপনি এর বিরুদ্ধে কথা বলতে পারেন। নতুন চাকরির জন্য অনেকে এই কাজটি করেন না। চিন্তা করে দেখুন যেহেতু আপনাকে চাকরিতে রাখা হয়েছে সেহেতু আপনার বসের অবশ্যই আপনার কাজের প্রতি আগ্রহ আছে। আপনাকে আপনার অধিকার নিয়ে কথা বলা জানতে হবে। নতুবা আপনার নিশ্চুপ মনোভাবের জন্য পরবর্তীতে আপনাকে দুর্ভোগ পোহাতে হতে পারে। তবে ডিপার্টমেন্ট হেড কিংবা ডিপার্টমেন্টের প্রয়োজনে আপনার দ্বায়িত্বের অতিরিক্ত কাজ করা লাগতে পারে। এ ব্যপারে ভিন্নমত পোষন না করাই ভাল।

মূল লেখাটি এখানে
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

মঞ্চনাটক: "এনিমেল ফার্ম"

লিখেছেন জাহিদ অনিক, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দেখে এলাম জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নাটক "এনিমেল ফার্ম"। পরিবেশনায় ছিল রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। নির্দেশনা দিয়েছেন ড.... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×