সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৭:৩০
ইলিশ সমাচার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
নটরডেম কলেজের প্রথম দিন গুলোর একদিন; লাষ্ট পিরিয়ড, মানিক গোমেজ স্যারের বাংলা ক্লাস। স্যার আবার একটু গল্প রসিক। সুইডেন আসলাম তার পাড়ার ছেলে, ডঃ কামাল হোসেন তার ক্লাস মেট এই সব গপ্প খুব আনন্দের সাথে আমাদের শোনাতেন। আর ঐদিন শুনাচ্ছিলেন ইলিশ মাছের গপ্প; গত সপ্তাহে 1,100 টাকায় 2 জোড়া ইলিশ কিনেছেন, গিনি্ন কি বলেছিলেন ...এইসব । আর আমাদের পড়াচ্ছিলেন রবীন্দ্রনাথের হৈমন্তি। আমাদের সারির সবাই আমরা নিজেদের মধ্যে কথা বার্তায় ব্যাস্ত । স্যারের কথা কারো এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যাচ্ছে আর কারো কানে হয়তো ঢুকছেই না।....... স্যার ব্যাপারটা বুঝতে পেরে আমাদের মধ্যের একজনকে দাড় করালেন। ভদ্রলোক নিতান্তই গোবেচারা টাইপের ভদ্রলোক (যদিও উনি আমাদের সাথে আড্ডায় শরিক ছিলেন)। স্যার জিজ্ঞাস করলেন "এই ছেলে বলতো অপু কেন শ্বশুর বাড়ী গিয়েছিল?" বেচারা থতমত খেয়ে গেল। আর পেছন থেকে আমরা একেক জন একেকটা বলে বেচারাকে এই বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করছিলাম। আমাদের মধ্যে কে যেন বলে উঠলো ' বল ইলিশ মাছ খাওয়ার জন্য' আর সেই বন্ধুটিও কিছু না ভেবেই বলে উঠলো "স্যার ইলিশ মাছ খাওয়ার জন্য গিয়েছিল"!!!! সারা ক্লাসে হাসির রোল পড়ে গেল। আর সেই দিন থেকে বন্ধুটির নাম ও হয়ে গেল -ঃ ইলিশ ঃ-
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সামু একটি ছোট নৌকা

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়... ...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ টি বছর পার করলাম

ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন
ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।