পাশের ঘরের ছোট দাদা (আমার আপন দাদার ছোট ভাই) এসে বললেন "দাদোরা! তোমরা মোর লগে লও, খাজুর গাছ কাটতে যামু", দাদা আমাদের অনেক আদর করতেন,
দাদা তার গাছ কাটার সব সরঞ্জাম (গাছ কাটা দাও, কলসি ঝুলানোর কাঠি, একটা মাটির ঠিলা) নিয়ে গাছ বেয়ে উপরে উঠে গেলেন, আমরা যাথারিতি নিচে দাড়িয়ে থাকলাম, আমার মেজ ভাই কি বুঝে সাঁকো বেয়ে খালের ওপাড়ে গেল, তাকে দেখে আমিও ওপাড়ে যাওয়ার জন্য হাটা শুরু করলাম, কি থেকে কি হল, সাঁকোর গোঁড়ায় গিয়ে দাড়িয়ে গেলাম, আর সামনে চললাম না, যেখানে দাড়িয়ে থাকলাম সে যায়গা টা কেমন জানেন পাঠক ??? মাথার উপরে একটা মানুষ -যার সাথে দাও , মাটির ঠিলা- আর নিচে সরু একটা সাঁকো - যার নিচে প্রবাহমান পানি, অন্য দিকে আমি জানিনা সাঁতার
কি হল তার পর!!!!
পরে যা জানতে পারলাম আম্মা ও ভাইদের কাছ থেক তা হলঃ সেদিন খেজুরের রস নেয়ার জন্য দাদা যখন মাটির ঠিলাটা বসাতে যাচ্ছিলেন তখন দাদার হাত থেকে ঠিলা টা ছুটে যায়, সোজা এসে আঘাত করে আমার মাথার মধ্য ভাগে, আমি খালে পড়ে যাচ্ছিলাম, ভাইরা এসে আমাকে ধরে, দাদা গাছের উপর থেকে দ্রুত নেমে এসে আমাকে ধরেন, এবং আওয়াজ করে পাশের বাড়ি থেকে "লাইজু"র মাকে ডাক দেন, সে আমার গ্রামের কাকি সম্পর্কের, আসার সময় সে একটা শাড়ি নিয়ে আসে, ওইটা দিয়া আমার মাথা থেকে নির্গত রক্ত মুছতে থাকে, এক পর্যায় শাড়িটা পুরা রক্তে রঞ্জিত হয়ে যায়, কিন্তু রক্ত বন্ধ হয় না, পরে আমাকে কোলে করে দাদা বাড়ির দিকে রওয়ানা হন, তখনো আমার মাথা থেকে এত পরিমানে রক্ত বের হচ্ছিল যে, দাদার লুঙ্গি ভিজে মাটিতে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছিল, যখন রক্তাক্ত মাথা ও দেহ নিয়ে ঘরে আসলাম তখন আম্মা দিশেহারা, কি থেকে কি করবেন, পুরা গ্রামে নাই এক জন ডাক্তার, নিজেদের কাছে নাই কোন ঔষধ, যা আছে তা হল এক বোতল সেভলন, তা দিয়ে কি করলেন আল্লায় জানে।
প্রিয় পাঠক!!! আমার জিবনে ঘটে যাওয়া এই চরম আঘাতের সৃতি কয়েকটা জিনিস দেখলে মনে পড়ত,
১। মাথার ঠিক মাঝখানে লম্বা গর্ত যায়গাটায় হাতের স্পর্শ লাগলে।
২। সেই সাঁকো আর খেজুর গাছটা দেখলে।
৩। আমার দাদার সাথে সাক্ষাত হলে।
প্রিয় ভাইরা আমার!!!
বাকি ছিল আমার দাদা!!! তিনিও গতকাল দুনিয়া ছেড়ে চলে গেছেন,

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

