গত বছর এই সময় দেশে ছিলাম, কোরবানির আগে আব্বুর সাথে গরুর হাটে গিয়ে গরু কিনেছিলাম, কত যে ভাল লেগেছিল বলে বুঝাতে পারবনা, দীর্ঘ চার বছর পর গত বছর আব্বু, আম্মু, ভাইয়ারা, ও ছোট বোন সহ ছোট ছোট ভাতিজা ভাতিজী ভাগ্নে ভাগ্নিদের নিয়ে একসাথে রোজার ঈদ ও কোরবানির ঈদ উদযাপন করেছিলাম, পরিবারের সবার সাথে সময় কাটানো যে কত আনন্দের তা আগে কখনো বুঝি নাই, এবং গত বছরই জিবনে প্রথম গরুর হাট থেকে গরু নিয়ে পায়ে হেটে বাসায় ফিরেছিলাম, আনন্দটাই ছিল ভিন্ন।
আজকের দিনটা বার বার মনে করে দিচ্ছ গত বছরের সেই আনন্দের মুহুর্ত গুলোকে, এ বছর পারলাম না রোজার ঈদ আব্বু আম্মুর সাথে করতে, কোরবানির ঈদ ও পারবোনা ওনাদের সাথে কাটাতে, বড় কষ্ট লাগছে একাকি সময় কাটাতে, ঈদের দিনটা কিভাবে কাটবে বুঝতে পারিছিনা,
সবার জন্য ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল, যে যেখানে যেভাবে আছেন সবার ঈদ অনেক আনন্দে কাটুক এই কামনাই করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

