বিজয় দিবস আসে বিজয় দিবস যায়
ধান ক্ষেত -হ্দয়-বাংলাদেশে,
সংশয়ের ঘুমন্ত নির্মোকে প্রচন্ড ঝড়ো-হাওয়া বয়।
নিজেরে হারিয়ে খোঁজার পালা পার্বন আসে
একরাশ দারুন উচ্ছিষ্টের আস্তাকুড়ে।
সবুজের মহা সামারোহের পরিব্রাজক সূর্য্য
শিরীষ ফুলের রান্গা চরণ ছুয়ে
কৃষ্নচূড়ার আগুন-ঝড়া লালে থমকে দাঁড়ায়।
হত্যা ধর্ষন,মাস্তানী মনোন্তর মহামারী সন্রাস
পশু-ইন উদ্বাস্ত।
ঘাতক দালাল হানাহানি
ধর্মের আস্তিক্য নাস্তিক্য বাদের টানাপোড়ন।
যেদিন কুয়াশার ঘনঘোর কেঁটে যাবে
থেমে যাবে আত্মহননের মহারন
সোনলী সুর্য্যর রথে আসবে "বিজয়"
জীবনের-চির-সত্য-সুন্দর।
উদ্ভাসিত হবে নির্বাসিত শোকে
আনন্দ ঝলমল আমার স্বদেশ।
আমার
"""""""বাংলাদেশ""""""

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





