somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

কল্পদেহী সুমন

আমার পরিসংখ্যান

খন্দকার মো: আকতার উজ জামান সুমন
quote icon
কথা বেশি একটা বলিনা চুপচাপ থাকতে পছন্দ করি। সব সময় কল্পনা করি। কল্পনায় আমি সবসময় নিজের সাথে কথা বলি। আর সব সময় অন্যমনস্ক থাকি। আমার আশেপাশে কে কি করছে না করছে তার দিকে আমার তেমন খেয়াল থাকে না। অনেক সময় কাউকে খুজতে যেয়ে নিজেই হারিয়ে যাই। আর একটা কথা হলো আমার পথ মনে থাকে না তাই আমি একা হাটতে গেলে প্রায়শই পথ ভুল করি। পথে হাটাহাটি করার সময় কত জনের সাথে ধাক্কা খেয়েছি এ পর্যন্ত, তার হিসাব নেই। আমার সমস্ত জীবনটাকে কল্পনা মনে হয় কারণ সব কিছুই যাই ঘটে আমার সাথে তাই আমার কাছে কল্পনা মনে হয়। যদি কোন অঘটন ঘটে তাহলে ভাবি কল্পনা ভেঙ্গে গেলাই সব ঠিক হয়ে যাবে। আমার এই অসম্ভব রকম কল্পনাসক্ত দিনকে দিন বেড়েই চলছে।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

নিরামিষ জীবন

লিখেছেন খন্দকার মো: আকতার উজ জামান সুমন, ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৪

জীবনের কাছে চাইনা কিছু,
পেতে পেতে ধ্যাৎ ছাই।
পরনির্ভরশীল জীবনে যে ভাই -
চাওয়া-পাওয়া বলে কিছু নাই। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২০৪ বার পঠিত     ১ like!

ভুল স্মৃতি

লিখেছেন খন্দকার মো: আকতার উজ জামান সুমন, ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৩

আমাকে ভুলে যাওয়া মানুষগুলো-
এখন বড্ড ভালো আছে।
কেবলই আমিই নেই ভালো,
স্মৃতিরা সব যে আঁকড়ে ধরে আছে! বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৬৩ বার পঠিত     ০ like!

মৃত্যু নগরী

লিখেছেন খন্দকার মো: আকতার উজ জামান সুমন, ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৭

ফিনকি দিয়ে ছ্যাৎ করে রক্ত ঘরের ছাদে যেয়ে লাগলো। কেউ যেন রক্ত ছিটাচ্ছিলো ঘরের দেয়ালগুলোতে । তখনো গোঙানির শব্দ হচ্ছিলো। রক্ত মেঝেতে গড়িয়ে গড়িয়ে ড্রেসিং টেবিল পর্যন্ত চলে আসলো। রূপা ঘুমের ঘোরেই বিছানা থেকে নামার জন্য মেঝেতে পা রাখলো। মেঝেতে পা রাখতেই তার কাছে হালকা গরম গরম কিছু লাগলো পানির... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৭৯ বার পঠিত     ০ like!

কথন-১৬

লিখেছেন খন্দকার মো: আকতার উজ জামান সুমন, ১৩ ই মে, ২০১৭ রাত ৯:০০

-তুমি এতো খারাপ কেন?
-কি করছি?
-আগে বলো এতো খারাপ কেন?
-আমিতো খারাপ আগে থেকেই
-তুই একবারে পঁচে গেছিস, চরিত্রহীন, লম্পট।
-এতোদিনে বুঝলে?
-আরও আগে বোঝা উচিত ছিলো।
-হুম বোঝ নাই কেন?
-আগে তো এরকম কষ্ট দিতি না আমাকে।
-এখনই বা কিভাবে কষ্ট দিলাম আমি?
-হারিয়ে যাস কেন বারবার?
-ও তাহলে চরিত্রহীন লম্পট হলাম কি করে?
-কষ্ট দেও কেন আমাকে, তাই বলছি।
-এখন... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৩৯ বার পঠিত     ০ like!

আসল পুরুষ

লিখেছেন খন্দকার মো: আকতার উজ জামান সুমন, ১৩ ই মে, ২০১৭ সকাল ১১:৩৩

সুন্দরী মেয়েদের এড়িয়ে চলা, শর্টস-বিকিনি পরা মেয়ে সামনে পড়লেও দৃষ্টি সংযত রাখাই আসল পুরুষের কাজ। নিজেকে আসল পুরুষ প্রমাণ করতে প্যানথার লাগে না, বুঝলে বাপু!! বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৩৫ বার পঠিত     ০ like!

কথন-১৪

লিখেছেন খন্দকার মো: আকতার উজ জামান সুমন, ০৯ ই মে, ২০১৭ রাত ১২:১৭

-বুঝলে আমি জীবনে আর মনে হয় কিছু করতে পারবোনা।
-পারবে কেমন করে? সিরিয়াসনেস তো নাই তোমার কোন কিছুতেই। সব সময়ই খাপছাড়া থাকো তুমি।
-কেমন করে সিরিয়াস হবো? সে জন্য তো কিছু একটা লাগে
-কি লাগে?
-ছি ছি, আমি বলতে পারবোনা!
-এরকম ছি ছি এর জিনিস লাগবে কেন তোমার তাহলে?
-তুমি বুঝবেনা, লজ্জার কথা।
-কি এমন... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৬৭ বার পঠিত     ০ like!

কথোপকথন-১৩

লিখেছেন খন্দকার মো: আকতার উজ জামান সুমন, ০২ রা মে, ২০১৭ বিকাল ৩:৩৬

-তোমার সাথে যদি আমার রিলেশন হতো তাহলে এখনকার থেকে আরও অর্ধেক কথা কমিয়ে দিতাম, মনে করো সপ্তাহে ৩ দিন কথা বলতাম। আমরা যেমন স্কুলে প্রাইভেট পড়তাম না সপ্তাহে ৩ দিন ; শনি, সোম, বুধ না হয় রবি, মঙ্গল, বৃহস্পতি এমন করে।
-কেন?
-রিলেশন করলে কি আর তুমি এমন থাকবে, থাকবেনা। তখন অধিকার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৬৯ বার পঠিত     ১ like!

অনুভূতি-১২

লিখেছেন খন্দকার মো: আকতার উজ জামান সুমন, ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৯

-তুমি ইন এ রিলেশনশিপ দিছো কেন?
-সবাই যে জন্য দেয়
-মানে
-মানে না বুঝার কি আছে? আই এম ইন এ রিলেশনশিপ
-বিশ্বাস হয়নি আমার
-কেন?
-অসম্ভব
-তো বলবে তো কেন
-তুমি ইন এ রিলেশনশিপ হলে আমি জানি না কেন?
-তুমি জানবেই এইটা তো বলা ছিলো না
-ছিলো, তুমি এমনটা করতেই পারোনা
-করছি তো।
-নাহ, মিথ্যা কথা। তুমি কোন একটা কারণে এমন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২০৪ বার পঠিত     ০ like!

অনুভূতি-১১

লিখেছেন খন্দকার মো: আকতার উজ জামান সুমন, ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩১

-একদম নিয়মিত প্রতিদিন কথা বললেনা একটা অভ্যস্ততাা চলে আসে। এই অভ্যাস হঠাৎ করেই বাঁধার সম্মুখীন হতে পারে, তাই এরকম একদম নিয়মিত প্রতিদিন বলার দরকার নেই।
-তাহলে কি করা যায়? ইদানিং তুমি আসলে সবকিছু এমন নেতিবাচক ভাবে ভাবছো কেন?
-এটাই ইতিবাচক।
-কিভাবে? তুমি বলছো অভ্যাস ভেঙে যাবে একদিন এটা কি ইতিবাচক কথা কোন?... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     ০ like!

অনুভূতি-১০

লিখেছেন খন্দকার মো: আকতার উজ জামান সুমন, ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৯

-আমি চললাম তাহলে!
-কোথায় চললে?
-গন্তব্যে
-আমার থেকে বিদায় নিচ্ছো কেন?
-বিদায় না ঠিক। আমি আমার জীবনের পথেই হাঁটতে চাচ্ছি, সবার আবেগগুলো নিজের মধ্যে রাখতে যেয়ে নিজের আপন আবেগ, স্বকীয়তাই ধামাচাপা পড়ে যাচ্ছে।
-তাহলে কোথায় গেলে নিজেকে খুঁজে পাবে?
-তা তো দেখতে পাবেই। শুধু নিজের জীবনের মধ্যেই ডুবে যাবো, যতটুকু ধামাচাপা পড়ে গেছে জীবনটা সবটুকু উপড়ে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৪৪ বার পঠিত     ০ like!

অনুভূতি-০৯

লিখেছেন খন্দকার মো: আকতার উজ জামান সুমন, ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৩

-আমি তোমার জন্যই এখনো আছি।
-কেন?
-জানি না। মনে হয় থাকা উচিত, যতদিন না তোমার একটা স্থায়িত্ব আসে জীবনে ততদিন।
-স্থায়িত্ব মানে কি?
-জীবনের একটা স্থিতিশীলতা। এমন একটা কিছু হওয়া যেন তোমার এই অশান্ত মনটা শান্ত হয়ে যায়।
-আমি কিছুই বুঝতেছিনা, একটু বুঝিয়ে বলো।
-সময়ই সব বুঝিয়ে দিবে। একটু সবুর করো।
-তুমি যখন বুঝছো, আমাকেও বুঝাও।
-না, তাহলে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৪ বার পঠিত     ০ like!

অনুভূতি-৮

লিখেছেন খন্দকার মো: আকতার উজ জামান সুমন, ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩০

-আমি আসলে অনেক ভাবলাম ।
-কি ?
-যেটা মনে মাঝেমধ্যে ঊকি দিতো আমার ।
-কি সেটা ?
-তাইতো ভাবলাম, যে সেটা কখনো কাউকে বলা যাবেনা ।
-কেন ?
-এই কেনর উত্তর দিতে হলেও সেটা বলতে হবে ।
-তাহলে বলে ফেলো ।
-সিদ্ধান্ত নিছি আর কোনদিন বলবোনা । আসলে আমি দ্বিধায় ছিলাম এতোদিন । এখন চিন্তা-ভাবনা সব দ্বিধার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২১ বার পঠিত     ০ like!

আছো

লিখেছেন খন্দকার মো: আকতার উজ জামান সুমন, ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১৭

আমার হিয়া জুড়ে আছো তুমি,
আছো প্রাণও জুড়ে।
ভালোবাসারই প্রাসাদ গড়ে,
অসীম দূরের শহরে। বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     ০ like!

অনুভূতি-৭

লিখেছেন খন্দকার মো: আকতার উজ জামান সুমন, ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫০

-আমি আশেপাশেই ঘুরি কিন্তু কথাগুলো বলতে পারি না।
-কেন?
-হয়তো বুড়ো হয়ে গেছি তাই এমন হচ্ছে।
-তোমার কথার কোন আগাগোড়া খুঁজে পাচ্ছি না আমি।
-বলছি যদি আর এক-দেড় বছরও আগে হতো এই সময়টা তাহলে ঝটপট কোন কিছু বলে দিতাম। আমি যেকোন সিদ্ধান্ত খুব দ্রুত নিতাম আগে কিন্তু এখন কোন সিদ্ধান্তেই যেতে পারছিনা।
-সিদ্ধান্তে গেছো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৭ বার পঠিত     ০ like!

ছদ্মবেশী

লিখেছেন খন্দকার মো: আকতার উজ জামান সুমন, ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৬

একই স্কুল এমনকি একই কলেজে পড়তো জায়েদ আর মেহরুন। স্কুল-কলেজে জায়েদ মেয়েদের সাথে কথা তো দূরের কথা একদমই মিশতো না। দেয়ালেরও কান আছে এই সূত্রে সে তার আশেপাশের অনেক মেয়েদের চিনতো, এমনকি অনেকের কাছ থেকে তাদের বিভিন্ন রকমের গল্পও শুনতো। আর মেহরুন ছিলো ঠিক জায়েদের বিপরীত একটা মানুষ, সারাদিন বন্ধু-বান্ধবীদের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৯৪ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১২৯৯৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ