somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যু নগরী

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফিনকি দিয়ে ছ্যাৎ করে রক্ত ঘরের ছাদে যেয়ে লাগলো। কেউ যেন রক্ত ছিটাচ্ছিলো ঘরের দেয়ালগুলোতে । তখনো গোঙানির শব্দ হচ্ছিলো। রক্ত মেঝেতে গড়িয়ে গড়িয়ে ড্রেসিং টেবিল পর্যন্ত চলে আসলো। রূপা ঘুমের ঘোরেই বিছানা থেকে নামার জন্য মেঝেতে পা রাখলো। মেঝেতে পা রাখতেই তার কাছে হালকা গরম গরম কিছু লাগলো পানির মতো। নীচে তাকাতেই রক্ত দেখে ভয় পেয়ে গেলো সে। এরপর যেই চোখ ঘুরিয়ে জানালার দিকে নিলো তখনই দেখতে পেলো শামীমের অর্ধেক দেহ জানালার বাহিরে, বাকি অর্ধেক ঘরের ভিতর । তার পা ধরে বাহির থেকে কেউ টানছিলো, আর ঘরের ভিতরে তার গলা ধরে টানছিলো কেউ খুব বল প্রয়োগ করে । শামীমের গলা প্রায় দেহ থেকে আলাদা হয়ে যায় এমন হয়ে আছে তাই গলা দিয়ে রক্ত প্রবল বেগে ঝরে পড়ছিলো । রূপা এই দৃশ্য দেখার পর খুব ভয় পেয়ে তখনই জ্ঞান হারিয়ে ফেলে ।

পাঁচ দিন পর রূপার জ্ঞান ফিরে । জ্ঞান ফিরলে সে নিজেকে আবিষ্কার করে হাসপাতালের বিছানায় । তার পাশে তার শশুড়-শাশুড়ি দাঁড়িয়ে আছে । সে জ্ঞান ফিরার পর পরই শামীমের কথা জিজ্ঞেস করলো । যখন তারা কেউ শামীমের কথা বলছিলো না তখন সে হু হু করে কেঁদে উঠলো । তাদের বিয়ে হয়েছে এক সপ্তাহও হয়নি, এর আগেই শামীম চলে গেলো আর রূপা হয়ে গেলো স্বামীহারা । খুব ছোটবেলায় রূপার মা-বাবা মারা যায়, এরপর মামার কাছে অনেকটা আশ্রিতার মতোই ছিলো সে । বিয়ে হওয়ার পর সে ভাবছিলো এবার হয়তো জীবনে আসলেই একটা মাথা গোঁজার ঠাই সে পেলো । কিন্তু কি হলো, অভাগী রূপা এবার একমাত্র মাথা গোঁজার ঠাইটাও হারালো । শামীম খুব ভালোবেসে ফেলেছিলো বিয়ের ঐ কয়দিনের মধ্যেই রূপাকে । রূপাও যেন শামীম ছাড়া কিছু বোঝতোনা দুনিয়াতে আর । ভালোবাসাগুলো কেমন যেন কোন সময়ের বলয়ে তাকে বাঁধা যায় না । যেই মানুষটিকে আপনি ভালোবেসে ফেলবেন তাকে যেন মনে হবে কত বছর আগে থেকে আপনি তাকে চিনেন । যেন ভালোবাসা সৃষ্টি হওয়ার পরপরই ভালোবাসার বয়স কয়েক হাজার হয়ে যায়, মানুষগুলো কত সহস্র বছরের পরিচিত হয়ে যায় । আসলে ভালোবাসাকে নিছক সময়ের ফ্রেমে আনা যায়না । ভালোবাসা ভালোবাসাই, এরকোন সময় নেই । আজ হলেও ভালোবাসা , বিশ বছর হলেও ভালোবাসা । আজ, পরশু আর আগামীকাল ভালোবাসা কখনো কমে যায়না । ভালোবাসা ভালোবাসার মতোই অটুট থাকে । রূপার শামীমের প্রতি ঐ ভালোবাসা তাই হয়তো কখনো আর শেষ হবে না ।

শোনা যাচ্ছে প্রায় বাড়িতে মানুষেরা ইদানিং ভয় নিয়ে থাকে । কখন কার উপর মৃত্যুর ছোবল এসে পড়ে তা বলা যায় না । শামীমের পরই আরও দশজনকে এভাবে মৃত্যু বরণ করতে হয়েছে । প্রত্যেকটি মৃত্যুই ছিলো নৃশংস ।

(চলমান)

২৮ মার্চ, ২০১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×