আকাশ থেকে মধ্যরাতে নামলে কেন?
নামলে যদি মধ্যরাতেই,
চোখের দেখা না ফুরোতেই -
থামলে কেন?
নামতে তোমায় কে বলেছে-
মেঘে মেঘে মেঘ গলেছে,
অন্ধকারে- ....।'
------------- নির্মলেন্দু গুণ ( মধ্যরাতের ক্ষণস্থায়ী বৃষ্টির প্রতি )
.... কনকনে ঠান্ডা এখানে, মেলবোর্নে। আর ঢাকায় নাকি তুমুল বৃষ্টি এখন। হাইটেকের কল্যাণে sms এ ভর করে সেই বৃষ্টির ছাঁট আমার মোবাইলে এসে পড়ে। চিঠি এসেছে, বাড়ানো হাতে হাত রেখে বৃষ্টিতে ভেজার আহবান।
হায় বরষা, তোমাতে আমাতে এখন সাত সমুদ্্র তের নদীর ফারাক! মেঘের কাছে অনুযোগ করে বার্তা পাঠায় কেবল অভিমানী কঙ্কাবতী, কিন্তু হায়, আমি যে ডালিমকুমার নই!!
কনকনে ঠান্ডা এখানে, তবুও বৃষ্টি ঝরে যায় ঢাকায়, মোবাইলের ঝাপসা স্ক্রিনে, আর আমার কঙ্কাবতীর মনে...।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০০৬ ভোর ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


