---------
সেই বর্ষালগ্ন থেকে শুরু করেছি-
আজ আমার বসন্ত-দিন।
বিন্দু বিন্দু বিষপানে
আমি আজ নীলকণ্ঠ;
অবসাদে অবসন্ন।
পৃথিবীর সব বিষ শুষে নিয়ে
আমি পরিশ্রান্ত।
তবু...., সুকঠিন প্রতিজ্ঞা ....
বিষমুক্ত করব আমার পৃথিবীকে, সুধাময়।
মুমূর্ষু আমি, শরীরে অনল জ্বালা,
তবু আকাশে বাতাসে আজ নেচে বেড়াব-
-- কোথাও এতটুকু বিষ
লুকিয়ে নেই তো!
*****************
ঢাবি-তে পড়বার সময় পত্রিকা বের করবার ভুত চাপছিলো মাথায়। বন্ধুরা মিলে কষ্টে-মষ্টে বের করে ফেলছিলাম একটা- যুযুধান নাম দিয়া। মাহি ভাই ( মাহিদুল ইসলাম)- এর প্রেস থেইকা।
সেই পত্রিকার সম্পাদকীয় হিসাবে এই কবিতা লিখছিলাম।
যুযুধানের একটা পিডিএফ কপি সাথে করে নিয়ে আসছি, মাঝে মাঝেই কম্পু খুইলা পড়ি, আর নিজে নিজেই স্মৃতিচারণ করি...।
তবে ভুতটা আর নাই সাথে- ভুতের কি আর পিডিএফ হয়, বলেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

