somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালপুরুষ: ব্যাপারটা দু:খজনক।

০৪ ঠা জুন, ২০০৬ সকাল ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাপারটা অত্যন্ত দু:খজনক। এবং অবশ্যই আপত্তিকর।
ব্রাত্য রাইসু এখানে কবিতা লেখেন। তার কবিতা অনেকের পছন্দ, অনেকের নয়। কেউ সেগুলো নিয়ে কটুক্তি করছেন, কেউ প্যারোডি বানাচ্ছেন। সেটায় সমস্যা নেই।
প্যারোডি খুব খারাপ কিছু নয়। মুখফোড়, বা রাসেল (....) ভাই- এর প্যারোডিগুলো পড়লে বেদম হাসি পায়। রাসেল ভাই সবাইকেই ওয়েলকাম জানান প্যারোডি করে, আমাকেও করেছেন- পুরো ব্যাপারটিই এত মজার ছিল যে আমি অনেকক্ষন হাসি থামাতে পারি নি।
মুখফোড়ের লেখার আমি ভিষন ভক্ত। সামহোয়্যারইন ব্লগ থেকে এখন পর্য্যন্ত একটা মাত্র কবিতাই আমি আমার ডায়রিতে তুলে রেখেছি- সেটা মুখফোড়ের লেখা- বিশ্বব্যাংক নিয়ে। অসাধারন কবিতা। সে কবিতার অকুণ্ঠ প্রশংসাও করেছি।
রাইসুকে নিয়ে লেখা প্যারোডিগুলোও মজার। রাইসু নিজে কেমন বোধ করেন জানি না, কিন্তু উনার আর রাসেল (....) ভাইয়ের কথা চালাচালির ভেতর একটা ছেলেমানুষি ব্যাপার আছে। সেটা , আমার ধারণা, ব্লগের সবাই এনজয় করেন।
কিন্তু কালপুরুষ, আপনার কবিতা , যেটাকে আপনি বলেছেন - অ্যাবসার্ড কবিতা: শূন্য থেকে শুরু...., ওটা পড়ে খুব খারাপ লাগলো। রাইসুকে নিয়ে লিখেছেন, লিখতেই পারেন, তার কবিতা আপনার খারাপ লাগে, তিনি নিজেও যেহেতু এখানে আসেন, তাকে নিয়ে লিখুন, সমস্যা নেই। আপনার কথার জবাব দেয়ার জন্যে তিনি নিজেই কলম ধরতে পারবেন, ধরবেন হয়ত, হয়ত না, এটা পুরোপুরিই রাইসুর ব্যাপার।
কিন্তু কালপুরুষ, আপনি বলবেন কি- আপনি কেন আপনার কবিতায় "শালা গোমেইজ্জা" শব্দগুলো ব্যবহার করেছেন? রাইসুর লেখায় সুব্রত অগাষ্টিন গোমেজের নামোল্লেখই কি আপনার ক্রোধের কারন?
এখানে সুব্রত-র অপরাধটা কি জানতে পারি? আপনি রাইসুকে গাল দিতেন,(যদি সত্যিই সে সাহস আপনার থাকে), তিনি তা ফিরিয়ে দিতে পারতেন। কিন্তু যে ব্যক্তিটি এখানে আসেন না, নিজের পক্ষ সমর্থনের কোন সুযোগই যার নেই, তাঁর ক্ষেত্রে আপনি কি বুঝে ঐ শব্দগুলো ব্যবহার করলেন বলবেন কি? শুধু তাই নয়, তার আগে পরের বাক্যগুলো আরেকবার পড়ে দেখুনতো কি লিখেছেন আপনি?
ভেবে দেখুন, কখনো যদি সুব্রত, যিনি একজন কবি, তিনি এখানে এসে তাঁকে নিয়ে আপনার কবিতাটা পড়েন, কেমন লাগবে তাঁর?
আপনি নিজে কবিতা লেখেন। অথচ আরেকজন কবির প্রতি আপনার বিন্দুমাত্র সম্মানবোধ নেই। একবার দয়া করে সুব্রত-র জায়গায় নিজেকে বসিয়ে দেখুন। মনে করুন, কোথাও আপনার পরিচিত কেউ কবিতা পড়ছে, তার কবিতাকে অনেকে খারাপ বলছে, যেগুলোকে হয়ত আপনি ভালো বলেছিলেন, এখন ওদের কেউ যদি আপনাকে শালা বলে গাল দেয়, আপনার কেমন লাগবে? আপনাকে যারা পছন্দ করে, বা সম্মান করে, তাঁদের?
আপনি একবার জানিয়েছেন যে আপনি হুমায়ুন আজাদের লেখা কখনো পড়েন নি ( এবং তাতে আপনার জীবন বৃথা হয়ে যায় নি), আমার মনে হচ্ছে আপনি সুব্রত অগাষ্টিন গোমেজের লেখাও কখনো পড়েন নি ( এবং অবশ্যই তাতেও আপনার জীবন বৃথা হয়ে যায় নি)। বিনীতভাবে জানাচ্ছি- আপনার লেখা পড়লেই সেটা বোঝা যায় যে আপনি কাদের কাদের লেখা কখনো পড়েন নি।
মনে রাখবেন কালপুরুষ- লেখার শেষে " ইহা কাল্পনিক" জাতীয় ডিসক্লেইমার হয়ত নিজেকে আইনত: নিরাপদ করে, কিন্তু নিজের মনের দীনতাকে ঢেকে রাখতে পারে না।
এগুলো রাগ করে বলিনি। অত্যন্ত দু:খ পেয়ে ঠান্ডা মাথায় লিখছি। এবং তাঁর লেখার একজন পাঠক হিসেবে তীব্রভাবে আপনার কবিতায় সুব্রত অগাষ্টিন গোমেজের নামের আপত্তিকর ব্যবহারের প্রতিবাদ করছি। ( ঠিক একইভাবে প্রতিবাদ করতাম যদি কেউ আপনাকে ওভাবে গালাগাল করত। )
এই ব্লগটাকে খুব পছন্দ করি, ব্লগের মানুষগুলোকেও। নিজেদের মধ্যে সেই ভালোলাগা কমে না যায় যেন, সেই চেষ্টাও আমাদেরই করতে হবে। নিজের সম্মানটুকু ধরে রাখার জন্যেই অন্যকেও তাঁর প্রাপ্য সম্মানটুকু দিতে হবে আমাদের।
মনে রাখবেন, প্রকৃতি সব কিছু ফিরিয়ে দেয়, অসম্মান বা অপমানও তার বাইরে নয়।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০০৬ রাত ৩:০৯
২৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচন ২০২৬

লিখেছেন ঢাবিয়ান, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৪

জুলাই বিপ্লবে হাজারো তরুন রাস্তায় নেমেছিল একটা বৈষম্যহীন রাস্ট্র গড়ার স্বপ্ন নিয়ে। নির্বাচনের দাবীতে কোন মানুষই জুলাইতে রাস্তায় নামেনি। একঝাক তারুন্যের রক্তের বিনিময়ে সবার প্রত্যাশা ছিল... ...বাকিটুকু পড়ুন

=আমায় তুমি বসন্ত দুপুর দিয়ো/বসন্তে ফুল ফুটবেই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৬

তোমার কি ইচ্ছে হয় না, আমায় দাও একটি =আমায় তুমি বসন্ত দুপুর দিয়ো=
তোমার কি ইচ্ছে হয় না, আমায় দাও একটি বসন্ত দুপুর
ইচ্ছে হয় না আমায় নিয়ে পায়ে বাজাতে পাতার... ...বাকিটুকু পড়ুন

হাতিয়ায় শাপলা কলিতে ভোট দেওয়ায় তিন সন্তানের জননীকে ধর্ষণ করে বিএনপির কুলাঙ্গাররা।

লিখেছেন তানভির জুমার, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১০

এক আওয়ামী ব্লগার আমাকে প্রশ্ন করছে আপনি তো বিএনপি করেন তাহলে জামাতের পক্ষে পোস্ট দেন কেন। উত্তরা এই পোস্টের শিরোনামে আছে। আমার উত্তর হচ্ছে আমি জামাতও করি না।

আমার পরিবার,আমার... ...বাকিটুকু পড়ুন

দুইশো নয় আসন নিয়েও কেন অন্যদের বাসায় যেতে হচ্ছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:০৯


নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রথম কয়েক ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় একধরনের উৎসবের আমেজ ছিল। স্ট্যাটাস, পোস্ট, কমেন্ট—সবখানে একই সুর। বিএনপি দুইশো নয়টা আসন পেয়েছে, জামায়াত মাত্র সাতাত্তর, দেশ এবার ঠিক... ...বাকিটুকু পড়ুন

জামাতের নিশ্চিত ভূমিধ্বস পরাজয়ের কারন

লিখেছেন কিরকুট, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৪

*** জামাত শিবিরের পচা মস্তিষ্কের কেউ এই পোষ্টে এসে ল্যাদাবেন না***


রাজনীতির ইতিহাসে কিছু পরাজয় থাকে তা কেবল নির্বাচনী ফলাফলের ভেতর সীমাবদ্ধ নয় সেগুলো হয়ে ওঠে নৈতিক রায়।

জামাতের সাম্প্রতিক নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

×