নিজের গায়ে মাখ-
মাটিতে লাগাইয়া নাক;
ঘ্রান নে রে ব্যাটা, নিশ্বাস ভইরা নে।
মায়ের দুধের গন্ধ পাবি সেখানে।
এই সবুজ জমিনে একবার-
তোর বাপের লাঙ্গলের লগে গড়াগড়ি দে,
এই নদীর মইধ্যে তিনখান ডুব লাগা, শুশুকেরা
যেমন কইরা ডুবে।
এই যে ক্ষেতের আইল,
তার মইধ্যে দিয়া দৌড় লাগা একখান!
আসমানে উড়তাছে ভো-কাট্টা ঘুড়ি,
হ দেখি তার সমানে সমান!
তারপর,
মাথাখান উঁচা কইরা-
আসমানের দিকে তাকা দেহি একবার!
কি দ্যাহা যায়? চাঁন- তারা??
আরে বেকুব, সর্বহারা-
সিনা টান কইরা দ্যাখ-
চক্ষু দুইটা খুইল্যা দ্যাখ-
সূর্য দেখবি খালি...
টকটইক্যা লাল সূর্য !
আসমান আর জমিন একাকার কইরা-
লালে আর সবুজে মাখামাখি..,
আমার মায়ের আঁচলের লাহান..,
আঁচলের মতন পতাকার লাহান ...।
-------------------
একেবারে তাওয়া থেকে নামানো, লিখেই পাঠিয়ে দিলাম। পরে কোন এক সময় এডিট করব অবশ্যই।
আপাতত এভাবেই থাকুক- আমার প্রতিবাদ ।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০০৬ বিকাল ৩:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




