তো, কোন এক কাক-ডাকা ভোরে ঘুম ভেঙ্গে এই কথাটা আমাকে খুব ভাবাতে লাগলো। মনে হতে লাগলো কথাটা খুবই সত্য।
অলস সময় ছিল, হাতের পাশে ছিলো ধোপার কাছে কাপড় দেবার স্লিপ। ( হাসান ভাই জানেন ইহা কি বস্তু।) এবং ফলস্বরূপ , ঐ কথিত কথাটা নিদারুন সত্য প্রমাণ করে আমি এই কবিতাখান লিখে ফেললাম।
এই কবিতার ডিসক্লেইমার হলো- এটা আমার নিজেকে উদ্দেশ্য করে লেখা। তার জ্বলন্ত প্রমান কবিতার 'বুমেরাং' নামকরণ।
এমনিতে আমি আশাবাদী মানুষ। সবকিছুতেই বি-পজিটিভ জাতীয় একটা ভাব ধরার চেষ্টায় থাকি। ( এমনকি আমার রক্তের গ্রুপ ও বি-প্লাস!) । তাই নিজেরে গালি দিয়া লেখা এই কবিতাটা পড়ে মাঝে মাঝে নিজের মধ্যে জোশ আনার চেষ্টা করি। যদিও প্রতিনয়ত আমার লেখার খাতা এবং কম্পিউটারে অগণিত কা-কা- রব আমার সেই চেষ্টার সফলতা নিয়া আমাকে সন্দিহান করে তোলে....।
যাউকগা, প্যাচাল অফ, এইবার কবিতা শোনেন।
বুমেরাং
------
শুধু কবি আর শুধু কবিতাই,
এদিকে ওদিকে যেদিকে তাকাই...।
শব্দ যেন শস্য-দানা
বীজ বুনে আর সার-পানি দিয়ে
বছর বছর ফসল ফলাও;
কবিতা কি হে? কচুরিপানা?
অগা মগা সব ককিয়ে ঠকিয়ে-
রোজ রাতে শুধু কবিতা বিয়াও!
কাকের মতন কবিরাই আজ
সারা দিনমান কা-কা- করে,
ঘুমিয়ে কেন সত্য কবি,
কবিতা শোনাও- কবিতারই সুরে।
22/05/1999

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

