চার বা পাঁচ হবে বোধহয় বয়েস। বড় ভাই হবার সুযোগ পুরোদমে নিতাম আমি, যখন-তখন খবরদারি করতাম ওর উপর, " এটা কোরো না, ওটা কোরো না।" এইসব আর কি!
তেমনি কোন একদিন, টেবিলে বসে পড়ছি আমি। আর সোফায় বসে আমার ক্যালকুলেটরটা নিয়ে দুষ্টামি করছিলো ও।
বেশ অনেক্ষন চুপচাপ থেকে আমি এক সময় বলে উঠলাম, " দুষ্টামি করছো কেন? নিষেধ করেছি না তোমাকে? ''
আমার আদরের ছোট ভাই, এ কথা শুনে, গলায় একরাশ হতাশা আর বিরক্তি এনে বলে, " তুমি কবে আমাকে কোন কাজটায় হ্যা-ষেধ করেছ শুনি?''
আমি তো শুনে হা! তারপর হা হা হা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

