somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেরা ফেরি.... আবার !

২৮ শে জুলাই, ২০০৬ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হিন্দি ছবি নিয়া আর সব বাঙালী টেন্ডস-টু-আঁতেল পাবলিকদের মতন আমিও একটু নাক উঁচা ভাব ধইরা থাকি। "অপসংস্কৃতির আগ্রাসন' - এর মত কঠিন অথবা " এই হিন্দি সিনেমাই আমাদের খাইলো"- এর মত সহজ ফ্রেইজ অবলীলায় বলে ফেলি।
সত্যিই, হিন্দি মুভি আমার খুব একটা পছন্দেরও নয়। না, সিনেমার মান বা ঐরকম কোন গভীর ব্যাপার নেই। একটাই কারণ, এত দীর্ঘ সময় ধরে একটা ছবি দেখার মত ধৈর্য রাখতে পারি না। উশখুশ করি, এবং একসময় উঠে যাই। ফলত: ছবিটাই আর দেখা হয় না।
এসবের মধ্যেও, মাঝে মাঝে সময় মিলিয়ে দুই বা তিনবারের চেষ্টায় বেশ কিছু ভালো ছবি দেখে ফেলি।
আজ যেমন দেখলাম- ফির হেরা ফেরি।
জটিল রকম মজার সিনেমা।
--------

একদম সোজা করে বললে, আমার ধরাণা, অমিতাভের পরে বলিউডের বেস্ট অ্যাক্টর নি:সন্দেহে পরেশ রাওয়াল।
অসাধারন অভিনয় করেছেন তিনি। ফাটাফাটি ধরনের। যে উচ্চারণে কথা বলেছেন, সম্ভবত মহারাষ্ট্রিয় উচ্চারণ। পুরো ছবিটা একাই মাতিয়েছেন পরেশ।
শুরুতেই যেমন দেখায়- বিশাল একটা বাংলো বাড়ি কিনেছে তারা। সুনীল আর অক্ষয় টাকা পয়সা হাতে পেয়ে নিজেদের একটু আপগ্রেডও করেছে- কিন্তু পরেশ রাওয়াল যেমন ছিলেন তেমনই আছেন। সুইমিংপুলের পানিতেই গোসল করেন, তবে পানিতে নেমে নয়, পাশে দাঁড়িয়ে বালতি দিয়ে পানি তুলে তুলে।
ছবির শুরুতেই দেখায় আবারো অক্ষয় লোভে পড়েছে, 21 দিনে টাকা দ্্বিগুন করার লোভ।(বাংলাদেশী ডেসটিনি 2000 এর কথা মনে পড়ে গেলো দেখে!) কিন্তু যথারীতি লোভের ফল পেলো টাকা মার খেয়ে। দেখা গেলো সেই টাকা সে জোগাড় করেছিলো এক গ্যাংলিডার থেকে ধার করে। কিন্তু টাকা দ্্বিগুনের কোম্পানী হায় হায় কোম্পানীতে বদলে যাবার পর টাকা পাওয়ার জন্যে গ্যাংলীডার তাকে ধাওয়া করা শুরু করে।
গ্যাংলীডার শুনতে ভয় লাগলেও- এ ছবিতে এইসব গুন্ডা পান্ডাদের দেখলেও হাসতে হাসতে পেট ফেটে যায়!
সুনীলের তেমন কোন ভূমিকা নেই এখানে। অক্ষয়কে সঙ্গ দেয়া ছাড়া। আর অক্ষয়ও দারুন অভিনয় করেছেন। অ্যাকশন হিরোদের কমিক চরিত্রে ভালো করবার রহস্য কি কে জানে!
নায়িকা আছেন দু'জন, বিপাশা ও রিমি, সম্ভবত না থাকলে কেমন দেখায়-সে কারণে। উপরি হিসাবে দিয়া মির্জাও আছেন, শুরুতেই একটা আইটেম গানে। এবং, বলা বাহুল্য- এ গানটার আগে কখনো তাকে আইটেম বলে মনে হয়েছিলো কিনা মনে করতে পারছি না।
জনি লিভার আছেন, আর ঐ ছোট করে লোকটা, নাম ঠিকঠাক জানি না, কিন্তু অভিনয় সবাই চেনে, এটা নিশ্চিত।

সব মিলিয়ে মজার একটা মুভি। নিখাদ আনন্দের। ভাবনা চিন্তার কোন জটিলতা নেই। হাসবার আগে ভুরু কুঁচকে ভাবতে হয় না- হাসবো কেন? জাস্ট গলা খুলে হেসে ফেলা যায়।

আজ সময় ছিল হাতে, ইচ্ছে করলে একটানা দেখেও ফেলতে পারতাম। তবু, দেখিনি। কারন, একটানা এত লম্বা সময় ধরে গলা ছেড়ে হাসার ধকল এই বুড়ো বয়সে শরীরে পোষাবে না বলেই মনে হলো।

যাদের পোষাবে, তারা এক্ষুনি বসে যেতে পারেন। হাসলে নাকি শরীর ভালো থাকে- এমনটা শুনেছিলাম। যদি সত্যি হয়, তবে ব্যায়াম করার জন্যে এর চেয়ে ভালো মুভি পেতে আরো বেশ কিছু দিন সময় লেগে যাবে।
অতএব, ডোন্ট মিস!


সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×