somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

...মেজাজ খুব খারাপ...

২৮ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাথা মোটামুটি গরম।
কয়দিন ধরে মন ভালো নাই। আমার মারাত্মক পছন্দের একটা জিনিস হচ্ছে ডিমের পুডিন। খুব খেতে ইচ্ছে করছে- কিন্তু কোন উপায় নেই। সেমাই আর জর্দা খেতেও ইচ্ছে করছে খুব- কয়শ' বছর আগে যে শেষ খেয়েছি মনেও করতে পারছি না।
এই সব হাবিজাবি কারনে মন ভালো নাই।

তার মধ্যে গতকাল ঘটলো এক আজব ঘটনা!
মেলবোর্ণে এসে দেখি সবাই রাতের বেলা রাস্তায় গাড়ি পার্ক করে রাখে। খুব মজা পেয়েছিলাম দেখে। চুরির ভয় নেই, ইন্সুরেন্স কোম্পানী আছে। চুরি হয় বলেও শুনি নি কখনো।

পরশু রাতে কাজ থেকে ফিরে বাসার সামনে গাড়ি পার্ক করে রেখেছি। গতকাল, ঘুম দিয়ে সকালে উঠে ভাবলাম, আজ তো ক্লাশ বা জব কিছুই নেই- দেখি পুডিন বানানোর একটা ট্রাই মারা যায় কি না। কাছের সুপারস্টোর থেকে ডিম দুধ কিনে আনবো বলে ঠিক করলাম।
বাসা থেকে বের হতেই চক্ষু চড়ক গাছ!
দেখি, আমার গাড়ির পেছনের বাম্পার প্যানেল খুলে নেমে আছে, ভাঙা। বাম দিকের একপাশ দাবানো, ভেতরে ঢুকে আছে।
কেউ একজন খুব বাজে ভাবে এসে ধাককা মেরে চলে গেছে। সবচে' আজব ব্যাপার হলো- কেউ কোন নোট রেখে যায় নি। ইন্সুরেন্স থাকে বলে লোকে অ্যাক্সিডেন্ট করেও পালিয়ে যায় না। এসে দেখা করে যায়। কিন্তু এই ব্যাটা সেরকম কিছুই করে নি। মনে হয় ড্রাংক ছিলো- অথবা কে জানে, হয়ত ইন্সুরেন্সই ছিল না!

মাথা ঠান্ডা করে প্রতিবেশিদের জিজ্ঞেস করলাম। না, কেউই কিছু দেখে নি।
পুলিশের কাছে গেলাম। ওদের কাছে কোন অ্যাকসিডেন্ট রিপোর্টেড হয় নি। আমিই প্রথম।
সব লিখে টিখে ওরা আবার সুন্দর করে জানিয়ে দিলো- ওদের আসলে তেমন কিছু করার নেই এ ব্যাপারে। এটা হিট অ্যান্ড রান কেস। ধরা প্রায় অসম্ভব।

মেজাজ খারাপ করে চলে এলাম। কোন কারন নেই, তবু ঐ পুলিশদের উপরই খুব রাগ হলো!

ঘটনা এখনো বাকি।
ওয়ার্কশপে গিয়ে শুনলাম আরেকটা দু:সংবাদ। এই ভাঙাচোরা ঠিক করাতে লাগবে মিনিমাম আড়াই হাজার ডলার! একদম টাসকি! বলে কি! তিনটা ওয়ার্কশপে গেলাম, সবারই এক কাহিনি।
আড়াই হাজার ডলার দিয়ে একটা ভালো মানের সেকেন্ড হ্যান্ড গাড়িই কিনে ফেলা যায়! এই গাড়ি এত টাকা দিয়ে ঠিক করাবো কেমন করে?
অথচ গাড়ি ছাড়া থাকাও মুশকিল- একদম বন্দি হয়ে যাবো! ক্লাশ , জব- কিচ্ছু করা যাবে না!

সারাদিন ধরে তাই মন মেজাজ দুটাই খারাপ।
রাগ হচ্ছে খুব, কেন জানি। সব কিছুর ওপরে।

একেকবার ইচ্ছে করছে- দেশেই চলে যাবো কি না! আড়াই হাজার দিয়ে গাড়ি ঠিক করাতে হবে, কিন্তু পনেরশ দিয়ে বাংলাদেশের টিকেটই কিনতে পাওয়া যায়!
কোনটা কিনবো তাই ভাবছি এখন, গাড়ি নাকি টিকেট?

(খাইয়ালামু)
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৬ রাত ১২:৩২
২৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×