এই বাক্যখানি যে অন্তরে গভীর ভাবে বিশ্বাস করবে, তাহার পক্ষে সময়ের অপচয় অমার্জনীয় অপরাধ। স্বপ্নের সমান বড় বলিলেই তাহা হওয়া যায় না। বড় হইবার জন্যে প্রয়োজন সাধনা ও পরিশ্রমের।
হে বৎস্য, মনে রাইখো, পৃথিবীতে সময়ই একমাত্র বস্তু যাহা চলিয়া গেলে আর তাহাকে ফিরাইয়া আনা যায় না। প্রতিটা মূহুর্তে মরণ ঘটে সময়ের আবার সেই মূহুর্তেই জন্মলাভ করে নতুন আরেকটি সময়। পূর্বেরখানা চিরদিনের জন্যে গত হইয়া যায়।
হে বৎস্য, হেলায় কাটানো প্রতিখানি সময়ের মৃত্যুর সাথে, মনে রাইখো, মৃত্যু ঘটিতেছে তোমার স্বপ্নেরও। তাই, তোমার স্বপ্নের কথা স্মরণ কর- অলীক মরীচিকায় পরিণত হইবার আগেই তাহাকে রক্ষা করো।
এবং তাহার জন্যে প্রয়োজনীয় অধ্যবসায়ে মনোযোগী হও।
--------
[ইটালিক] পুরোনো পোষ্ট, আগে ইমেজ হিসেবে দিয়েছিলাম, যখন ভালো টাইপ জানতাম না। এখন তাই টাইপ করে নিজের কাছে রেখে দিলাম, প্রথম পাতায় না দিয়ে।
অনেক আগে লেখা এটা। কনফুসিয়াসের কথাটা ভীষন ভালো লাগে, সেটার প্রকাশ হয়েছিলো এভাবেই।
এখন পড়ি আর হাসি, কি আঁতলামীই না করেছি!
[/ইটালিক]
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৬ বিকাল ৫:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



