জানি, আমি কাঁদব সেদিন...
যেদিন, সবার মাঝে থেকেও আমি থাকব না।
অনেক লোকের ভীড়ে সে আমায় আর খুঁজবে না।
যেদিন বুঝব, মনে তার, আমার স্থান নেই।
সব হারিয়ে আমাতে আমি নেই;
দুটি পতাকা এক দেশের।
যেদিন দেখব, আমার অস্তিত্ব তার মাঝে বিলীন,
তাকে ঘিরে আমার সব সৃষ্টি তার কাছে মূল্যহীন,
নিজের চেয়ে বেশি ভালবাসা তার কাছে যখন অর্থহীন।
আর সেদিন, যেদিন সবাই দেখবে, আমি ভেঙ্গে পড়েছি
আমাকে নতুন করে অন্য কেউ গড়তে চাচ্ছে,
তবুও সে আমার পাশে এসে তখনও দাঁড়াচ্ছে না।

এটাও জানি, তারপরেও আমি সব মারিয়ে হাসব--
যেদিন আঁধার শেষে ভোরের আলোয় স্বপ্ন হবে বাস্তব
নিশ্চিত হব, ছুটবে আর হৃদয়ের বন্ধন।
হাসতে হাসতে কাঁদব তার জন্য।
এখনও অপেক্ষায় আছি--অপেক্ষায় থাকব,
ভালবেসে সে-ই হাতটা ধরুক
ভালবাসার পূর্নতায়, ভালবাসা হোক স্বার্থক।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




