somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৈনন্দিন জীবন (20Dec2025): লেহেঙ্গা-বিয়ে-মনোমালিন্য

২৪ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্যান্য দিনের মত আজকেও মায়াবীর সাথে সকালেই কথা হল। কিন্তু কেন যেন ওকে খুব আপসেট লাগছিল। মনে রাখার মত কিছু ম্যাসেজে ছিল। তবে খারাপ কিছু একটা অনুভব করছিলাম। বারবার ওকে জিজ্ঞেসও করলাম। চাপা মেয়ে, সহজে কিছু বলে না, বলতে চায়ও না। বলবে, অনেক পড়ে, ঝড় থেমে যাবার পর। যাই হোক, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আবারও কথা হল। টুকটাক কথাগুলোর কিছু নোট রাখলাম।



সবসময়ের মত নীচে @ চিহ্ন মানে কপালকুন্ড আর # চিহ্ন মানে মায়াবীর কথা।


@আমার ছবি দেখে Feedback দিতে বলছিলাম। কিছুই তো বললা না। .... চল চা খাই। Pure Black Tea with Turmeric.



কি করো? অফ গেছো?
# নাহ ! আব্বু, অনিতা সবাই আছে... গল্প চলছে।
@ তাইলে আড্ডা দাও। Family bonding is very important. আমি আছি... ইউটিউবের ভিডিও টিডিও দেখব। আজ বেশি বেশি ঠান্ডা লাগতেছে। মনে হচ্ছে হাত পা জমে যাচ্ছে।
#কি?
@একটা ভয়েজ রেকর্ড করে পাঠালাম। বহু পুরানো আমার একটা কবিতা... আজি রেকর্ড করলাম। কিন্তু ভুল হইছে, শব্দ উলোট পালট হইছে। তারউপর আমার ভয়েজ ভাড়ি না। মাইক্রফোনটাও ভাল না। আবার রেকর্ড করতে হবে। কি আর করার।
#হুম শুনছি। সেভ করিনি।
@করোনা। যখন থেকে আমি পুরোপুরি তোমার... তখন তো আর এসব দরকার হবে না। আমি নিজেই হাজির থাকব। ফুল টাইম...
# :((
@টাইম ফুরিয়ে গেলে ব্লক দিও। আড্ডা শেষ হলো?
#হুম। কি করবা তুমি?
@কি যে !!! ইউটিউবের সর্ট ভিডিও দেখতেছি। মাঝে মাঝে পেপার পড়তেছি। ৪ টা কবিতা ভয়েজ রেকর্ড করছি। এর ভেতরে নবীনা আসলো। তাই এখন আর করতেছিনা। ৩০০র মত কবিতা আমার, সব তোমাকে নিয়ে লেখা। অনেক সময় লাগবে। আমার কথা ছাড়ো। তুমি কি করবা বলো?
#অফ যাব।
@ Talk to you tomorrow. Good night ...
# তাই ?
@তুমি তো বললা অফ যাবা তাই তাই বললাম।
# নবীনা রুমে, তাই বলছি।
@এখন অন্য রুমে গেছে।
#ও !
@ তাইলে আজ তোমার বাইরে যাওয়া আর হলো না।
# না হলো না।
@ তোমার আব্বুকে আজ কেমন দেখলা?
# ভালই কিন্তু বলতেছে পায়ে পায়ে বারি খাচ্ছে শুধু।
@ এর মধ্যে মেয়েটার লেহেঙ্গা তুলছো দর্জির কাছ থেকে?
# আমি বানাচ্ছি। মজুরী অনেক চায়।
@ দারুন... এই রকম মা কয় জনের ভাগ্যে জোটে?
#এমন মা না হোক কারো
@কেন এমন বললা?
# ছোট ভাই বউ তার মেয়েকে ২ টা লেহেঙ্গা কিনে দিল। তাই বললাম।
@ তুমি কি জানো? ভবিষ্যতে তোমার মেয়ে তোমাকে নিয়ে Proud Feel করবে অনেক!!! এখন সে বুঝবে না হয়ত। মন খারাপ করো না। তোমার মন খারাপের ব্যাপারটা ছোট মানুষটার ভেতরে Transform হবে। তুমি অন্য কারও সাথে competition এ যেও না।
#তা এমনিতেই করবে।
@কি একটা অবস্থা... এটাই হয় আশপাশের মানুষদের নিয়ে।
#অবশ্য ওরা বুঝে আমার Situation.
@ হুম... বড়রা তো জানেই সব... বাচ্চাদের তো সেই বুঝটা এখনও হয়নি। 'তু' জানে এসব?
#হুম... কি আর করার ওর।
@তাইলে তো তারও মন খারাপ।
#নাহ... এসবে ওর কিছু হয়না... সব আমারই বেশি..
@তা তো জানি।
# সে বলবে, যার যেমন অবস্থা সে তেমন খরচ করবে।
@ তা ঠিক।
# কিন্তু আমার মাথা গরম হয়। এক-ই বাপের মেয়ে কেমন থাকে আর ছেলে কেমন থাকে। আজ অবশ্য পেচার পারছি আব্বুর সাথো। মুড খারাপটা তার উপর ঝারলাম।
@ কি আর বলি !!! আচ্ছা এই জন্যে সকালে তোমার মুড অফ ছিল এখন বুঝতেছি।
# হ্যাঁ...
@ আর ৪ দিন বাকি... এর ভেতরে তুমি লেহেঙ্গা complete করতে পারবা?
#হয়েই গেছে প্রায়...
@ Excellent. আর তোমার সপিং কবে করবা?
# ডিসিশন নিতে পারতেছি না।
@ আগের টাকাটা কি শেষ? ওটা পুরোটাই খরচ করে ফেল। আমি না হয় মোবাইল কিনতে পরে আবার দিবনি। অন্য কাজে লাগায়ছো তাই না?
# 8-|
@আচ্ছা দেখি আমি কি করতে পারি। 'তু' কখন আসবে?
# আসবে না হয়ত।
@কই গেছে?
#ক্যাচার করছি সকালে।
@ও... ঐ সব নিয়া? ফোন দাও... অনেক রাত হইছে। বাসায় ফিরতে বল।
#অতো দরকার নেই।
@সে হয়ত তোমার একটা ফোনের জন্যে অপেক্ষা করতেছে।
#করুক।
@ আচ্ছা... রাতের জন্যে রান্না করা আছে?
# না।
@দুপুরেও তো রান্না করনি। বাচ্চারা কি খাবে?
# আলু ভর্তা ডিম ভাজি করব।
@ অন্যের কারনে নিজের ফেমিলিতে কত অশান্তি হয়... খেয়ার করো... আমাকে নিয়া যেমন হয়। আজ হয়ত বিয়ে রিলেটেড কিছু নিয়ে হইছে কাছের মানুষদের সাথে। আমাদের জীবনটা এমনি...
.
.
এই মেন্যুও অনেক ভাল। সাথে ঘি থাকলে দিও। গরম ভাতের সাথে ঘি অনেক মজা করে খাবে। ৯ টা বাজতে চলল। রান্না চড়িয়ে দাও। শীতের রাতে আর দেরি করা ঠিক হবে না।
# ওকে...
@লেহেঙ্গা রেডি হলে ছবি দিও। আমার গুনবতি বউয়ের হাতের কাজ দেখব মন ভরে।
# পরলে তখন তুলে দিব। তাছাড়া বুজবানা...
@ওকে... কালকের মধ্যে শেষ করো। ঢাকার আত্মীয়স্বজন চলে আসলে ব্যস্ত হয়ে পড়বা। তাড়াহুড়া কাজ ভাল হয় না। তোমার নিজেরও মার্কেটিং করতে হবে তো...
#হুম... বাট মেজাজ হট থাকলে আমার কাজ ভাল হয় না।
@কাল লম্বা একটা ঘুম দিও। শরীর ফ্রেস লাগবে, মনটাও হালকা লাগবে।
# কখন খাবা?
@ কখন যে... ১০ টার দিকে এমনি খাই। সন্ধ্যায় খুদা লাগছিল। অনেক পানি খাইছিলাম। এখন ব্লাডার ফাটফাট করতেছে।
# হলুদের শাড়ি পাঠায়ছে।
@ তাইলে তো হলই... কাল গায়ে হলুদ অনুষ্ঠান করে আসো... আরও হালকা লাগবে।
#কাল না বৃহস্পতিবার।
@ ওহ ! আমি ভাবছি কালকে...আচ্ছা সকাল হোক আগে। দেখবা এমনিতেই মন হালকা হবে। দেখে নিও...
#আচ্ছা...
@তোমরা ভাই বোনেরা অনিতা- সামাউনরা কি একই কালারের ড্রেস পরবা বিয়েতে?
#না
@ বিয়েতে আসলে কেনাকাটি করা আর আত্মীয়স্বজনদের সাথে দেখা সাক্ষাত হওয়া, সেগুলাই মজা... ছেলেরা ম্যানেজমেন্টে থাকলে সেটাও তারা এনজয় করে। অন্তত আমি করি... রান্না শুরু করছো?
#হুম...
@ হল্যান্ড আলু ৮টাকা কেজি। ১ মন কিনে স্টোর করতে পার। এখন শীত। আলু নষ্ট হবে না।
# ১৫টাকা করে কিনলাম তো।
@মুদির দোকানে ১৫টাকা। রাজাবাজার ১০ টাকা খুচরা। পাইকেরী রেট ৮টাকা। রাতে 'তু' ফিরলে ব্লক দিয়ে রেখো। না হলে বুঝব না।
# এখন একটু অফ গেলাম। Bye...
@ Bye...
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

ছবি, অন্তর্জাল থেকে নেওয়া।

পানি এই একটি শব্দে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য, জীবনের ধারা এবং মহান আল্লাহ তাআলার অফুরন্ত... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক... ...বাকিটুকু পড়ুন

×