মায়াবীর জন্য আমি হস্তরেখা বিদ সাজলাম। কথায় কথায় বাম হাতের তালুর ছবি চাইলাম। চাইতেই দিয়ে দিল। আমি সময় নিয়ে নিজের সবটুকু জ্ঞান ঢেলে নিচের মত করে রিল্পায় দিলাম।
রোগবালাই: তোমার স্বাস্থ্যরেখা খুব শক্তিশালী। জীবনের মাঝামাঝি সময়ে একটা অসুখ শুরু হয়ে কয়েকবছর সেটা চলছে। সেটা আর স্বাস্থ্যহানী ঘটাবে না। কিন্তু বাকি জীবন ধরে শরীরে চিহ্ন রেখে যাবে। ঐ অসুখ বাহ্যিকভাবে ভাল হবার ১০-১২ বছর পর তোমার কোন একটা খারাপ অভ্যাসের জন্যে একটা বড় রোগ আসবে। সেটা তোমার স্বাস্থ্যের ক্ষতি করলেও সুস্থ্য হলেই সেটার ধাক্কা শেষ। এটার পরে বাকি জীবন তেমন কোন অসুখ বিষুখ নেই।
সাহস: ব্যাপক সাহস তোমার। তোমার স্বাস্থ্য যতটা অভ্যন্তরীনভাবে শক্তিশালী, সাহস তারচেয়েও বেশি শক্তিশালী। যেটার কারনে অনেক সমস্যা তুমি কোন সমস্যাই মনে করবে না।
ভাগ্যরেখা: তোমার ভাগ্যরেখা বহুগামী। একই জায়গা থেকে শুরু হয়েও বিভক্ত হয়ে গেছে। মোট ৪ জন তোমার ভাগ্যের সাথে জড়িত। একটা তুমি নিজে। মানে যেটা জন্মগত ভাবে দুনিয়ায় নিয়ে আসছো। একজন তোমার সাহসের পরীক্ষার পর থেকে যুক্ত। এটার প্রভাব যতদিন বাঁচবা ততদিন থাকবে। বাকি দুজন অল্প কিছুদিনের ব্যবধানে তোমার জীবন থেকে হারিয়ে যাবে। মানে তোমার জীবন যাপনে তাদের আর কোন প্রভাব থাকবে না। সেটা হবে ২য় বড় অসুখটার পরের ৪-১০ বছরের ভেতরে। এমনিতে তোমার ভাগ্য মোটামুটি নির্ঝন্ঝাট।
শত্রু মিত্র: তোমার ৭ জনের মত ভাল বন্ধু/বান্ধবী আছে। এর ভেতরে ২ জন তোমার সাথে সবসময় আছে। বাকিগুলা ছাড়াছাড়া।
টাকাপয়সা: তোমার টাকা তুমি নিজেই বানাও। কিন্তু ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায়, হাতে গচ্ছিত থাকে না। তুমি জীবদ্ধশায় বেশ ভাল টাকা পয়সা/সম্পদ সম্পত্তির মালিক হবা। তবে সেগুলা বেশিদিন তোমার হাতে থাকবে না। মোট ৩ দিকে সেগুলা বন্টন হয়ে যাবে। কিন্তু পাবাই, সেটা নিশ্চিত। এর ভেতরে উত্তরাধিকার সূত্রে বেশি পাবা এবং বাকিটুকু অন্য দুজন মানুষের জন্যে পাবা। ৪র্থ ভাগ্য প্রভাবক তোমার টাকা পয়সা/সম্পদ সম্পত্তি রাখতে দিবে না, সম্পদ তৈরীর ব্যবস্থাও করবে না। সেই প্রভাবক তোমার জীবন থেকে ২য় বড় অসুখটার ২০ বছরের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে।
সন্তান - বিয়ে: হাতের পার্শরেখার ছবি দাওনি তাই এ বিষয়ে কিছু বলতে পারলাম না।

সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২৬ রাত ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




