
মনের অনেক কষ্ট নিয়ে আজ লিখতে বসলাম। এ দেহমনে কষ্টের সহ্যক্ষমতা তলানীতে এসে গেছে। জীবনে কাউকে কখনও ঠকাইনি, বরং সবসময় ঠকেছি। সব সময় সৎ থেকেছি। মিথ্যা বলিনি, হারাম খাইনি। সুযোগ পেলেই ইবাদত বন্দেগী করেছি।
আমি খোদার কাছে খুব কম কিছুই চেয়েছি। যে একটা জিনিস সবচেয়ে বেশি চেয়েছি আল্লাহর কাছে, আমার আল্লাহ সেটা কখনও দিল না দুনিয়ার বুকে। ২৪ টা বছর অপেক্ষা করলাম তার আশায়। সৎ থাকলাম। তাকে সময় দিলাম, তাকে বুঝলাম, চিনলাম, আমাকে চেনালাম... তবুও আমার সাথে ফাঁকিবাজি, চিটিংবাজি করল। সত্যিকার ভালবাসি, সেটাই বড় অপরাধ, আমার আল্লাহর কাছে। তাই তাকে মানে আমার ভালবাসার মানুষটাকে অজেয় করে রাখল। আমার আত্মাকে খুঁচিয়ে খুঁচিয়ে যার পর নাই ব্যাথায় ভরে রাখল দুনিয়ার বুকে। নামেই আশরাফুল মাখলুকাত, ভাগ্যে আর অসহায়েত্বে সর্বনির্কিষ্ট আর পরাধীন আমি। যিনি হও বললে সব হয়ে যায়, আর তাঁর কাছে এত এত শত সহস্রবার একজন কে বৈধভাবে চাইলাম, হুকুম মিলল না।
পাপী হতে চাইনি, অসম্মান করতে চাইনি ভালবাসার মানুষটাকে, সব কিছু উজার করে ভালবেসেছি, সেটার পুরুষ্কার পেলাম, না পাওয়া আর প্রতারনা। খোদার দরবারে আসলে আমার চোখের পানির দাম নেই, আমার আত্মার আকুতির মূল্য নেই। সত্যি বলতে আমার অস্তিত্বের কোন দাম নেই।
হে পরওয়ারদিগার, আমার আল্লাহ, আমার বিচার দিবসের মালিক, আমার সৃষ্টিকর্তা, আমার প্রতিপালক, আমার রিজিক এবং ভাগ্য বিধাতা, আমার সব কিছুর মালিক : তোমার দরবারে আমার ফরিয়াদ এই যে,
যদি আমি আর আমার একমাত্র ভালবাসার মানুষ, যাকে আমি দুনিয়া আর আখিরাতের সঙ্গী হিসেবে কামনা করতাম যদি বিচার দিবসের ফয়সালা এমন হয় যে, সে জাহান্নামে যাবে আর আমি জান্নাতে, তবে আমার পরিবর্তে তাকেই জান্নাতবাসী করো। জান্নাতে প্রতিটা খুশির মুর্হূতে মনে করে দিও, তুমি আল্লাহ তোমার করুনায় আমার শেষ ইচ্ছা কবুল করাতে সে আজ জান্নাতবাসী। সে যদি দেখতে চায় দোজখে আমি কেমন আছি দেখায়ও। তোমার আরশের কসম, দুনিয়াতে এত কিছু করেও যার মন গলেনি, জান্নাতের অফুরন্ত আরাম আয়েশের লোভে তার মন তখনও গলবে না। সব জেনে বুঝেও আমি তখন জাহান্নামী আর তাকে জান্নাতী হিসেবে দেখতে চাই, কারন তাকে আমি ভালবাসি। তুমি আল্লাহ আমাকে যে অনুভূতি দিয়েছ, তার মূল্য চোকাতেই আমি জাহান্নামী হব। প্রতিটা যন্ত্রনায় আমি নিজের ভাগ্য আর আত্মাকে অভিশাপ দেব।
আর যদি দুজনেই জান্নাতবাসী হই, তবে একই জান্নাতে আমাদের রেখো না। দুনিয়াতেই যে প্রতারনা করেছে, আমাকে ঠকিয়েছে, আমার জীবন সঙ্গী হতে চায়নি, দুনিয়াবী লোভে আমাকে দূরে রেখেছে, ঐ রকম জান্নাতীর সাথে থাকতে আমি লজ্জা বোধ করি। ঐ রকম একটা ভন্ড প্রতারক লোভী ছলনাময়ী যন্ত্রনাদায়ী জান্নাতবাসীর সাথে থাকব, ভাবতেই ঘেন্না লাগবে। তোমার বিচারের উপর আমার অসম্মান জাগবে। তবে অবশ্যই তাকে আমার চেয়ে উচ্চ মর্যাদার জান্নাতে স্থান দিও, কেননা আমি তাকে ভালবাসি। তাকে কখনও জানতে দিও না, সে কিভাবে এত ছোয়াবের ভাগিদার হয়ে এত উচ্চ মর্যাদার জান্নাতবাসী হল। তুমি তো জানো আল্লাহ, আমি প্রতিটা রাতে তোমার দরবারে দোয়া পড়ি, নিজের নামে না পড়ে তার নামে দোয়া পড়ি, যিকির করি আর তোমার কাছে জমা রাখি। আফসোস, প্রতিটা দিনে রাতে যতবার তাকে ভাবি, তার নাম স্মরন করি, তার দশ ভাগের এক ভাগও তোমার কথা স্মরন করনি, করিনা। একটাই কারন, তাকে মন থেকে ভালবাসি। আমাকে মাফ ফরমাও। আমার দুর্বলতার জন্যে আমি লজ্জিত। আমার শির শেষ অবধি তোমার কাছেই নিবেদিত। তাই মহান রাব্বুল আলামিন, তোমার স্বীয় করুনায় আমাকে করুনার পাত্র করে মাফ করো। আমাকে রহম করো। নিশ্চিত কবরের আযাব মাফ করো। হাশরের ময়দানে নবী (সা.) এর কাছাকাছি রাখো। আমার ঐ অকৃতঞ্জ ভালবাসার মানুষটিকে আমার থেকে শত সহস্র মাইল দূরে রাখো ঐখানে। তার দর্শন দিও না। **আমিন**
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২৬ রাত ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




