somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার আদিম কালের কিউট সময় গুলো ১

১৯ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ছিলাম বাবা-মা'র এক মাত্র সন্তান। তাই আম্মা তার পুরো সময় টা ই আমার জন্য ব্যয় করতো। দাদু আমাকে আরবি পরাতো আর আম্মা স্কুল এর পড়া পড়াতো। আমার স্কুল জীবন শুরু হয় ক্লাস ওয়ান থেকে। আরামবাগ স্কুল এ পড়তাম। আব্বার কলিগ এর মেয়ে ছিল, সে আমার সাথে ই পড়তো, নাম ছিল মুনমুন, আমার চেয়ে ২ বছর এর বড় ছিল। ছোট বেলায় আমি একটু ভীতু টাইপস এর ছিলাম। সে আমাকে সবসময় ভয় দেখাত, আর আমি কান্না করতাম। পরীক্ষার সময় আম্মা আমাকে বলত আমি যেন কারো কাছ থেকে না দেখি, কাউকে না দেখাই, কারো লিখার সাথে যেন আমার লিখা না মিলে। আম্মা বলতে গেলে আমাকে সবসময় মাইর & পেদানির উপর রাখতো। তাই আম্মাকে অনেক ভয় পেতাম। ফাষ্ট টার্ম, সেকেন্ড টার্ম পরীক্ষা শেষ, ভাল রেজাল্ট ও করলাম। বার্ষিক পরীক্ষা আসলো, সব পরীক্ষা ভাল মত শেষ হল, কিন্তু ড্রয়িং পরীক্ষাতে একটা কান্ড ঘটল। আম্মা আমকে কিছু ওবজেক্ট কার্ড এ একে কেটে দিয়েছিল। স্কুল এ ড্রয়িং ম্যডাম এই সুবিধাটা দিয়েছিল, কঠিন ওবজেক্ট গুলো কার্ড এ একে কেটে আনা যাবে। "এখন মনে হয় আসলে আমাদের কে আন্ডা কাল থেকে ই নকল শিখাইছে!!" । তো আমি পরীক্ষায় ২ ওবজেক্ট আকঁলাম। আমার সব লিখা ও শেষ। মুনমুন আমার কাছ থেকে ওবজেক্ট কার্ড গুলো চাইলো। আমি দিতে চাইলাম নাহ। সে আমাকে ভয় দেখাল পরীক্ষা শেষে যাবার সময় আবার কান্না করাবে। তারপর সে খেপে গিয়ে ওবজেক্ট এবং খাতা নিয়ে নিল। আমার খাতা থেকে ছাপ দিয়ে সব তার খাতায় একেঁ ফেলল। সময় ও প্রায় শেষ। আমি করলাম কি আমার খাতার সব কিছু ইরেজার দিয়ে মুছে ফেললাম, আর ভাবলাম এখন আর আমার লিখার সাথে কারো লিখা মিল নেই, আম্মা আর আমাকে বকা ও দিতে পারবে নাহ। পরীক্ষা শেষে বাসায় গেলাম। আম্মার জেরা শুরু হয়ে গেল .... সব পারছ? হমম পারছি, কারো কাছ থেখে দেখনিতো? নাহ দেখিনি, কেউ তোমার কাছ থেকে দেখেনিতো? আমি চুপ, কারো সাথে তোমার লিখা মিলেনিতো? না না মিলেনি। তারপর আম্মা আমাকে ভাত খেতে দিল। ওমা ঐ সময় হঠাত মুনমুন এসে আম্মাকে বলে ...আন্টি ও তো ফেইল করবে, ও খাতার সব মুছে দিসে। আম্মা আমকে জিগ্গেস করে ও যা বালছে ঠিক? আমি বললাম মুছে না দিলে তো ওদের সাথে আমার লিখা মিলে যেতো। সাথে সাথে আম্মা আমাকে এমন মাইর টা ই না দিল :(( , দুপুর এ খেতে ও দিল নাহ। বাসা থেকে বের করে দিলো। দরজা লক করে দিল। আমি দারজার সামনে বসে বসে কাদছিলাম। তখন পাশের বাসার কাজের মেয়ে আমাকে ডেকে ভিতরে নিল। ভাত খেতে দিল। দেখলাম একই তরকারি। ওকে জিগ্গাসা করলাম তোমরা ও আমাদের মত একই তরকারি রান্না করলে? সে বলল হমম আমাদের বাসায় আজ তরকারি ছিল নাহ, তাই তোমাদের বাসা থেকে তরকারি ধর নিসি। ঠা ঠা ঠা কি বোকা ই না ছিলাম আমি!!!!!

চলবে.....
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৫৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

×