somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার স্কুল পালানো হলো না আর.....

২৩ শে জুন, ২০০৯ সকাল ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ক্লাস ৩ এ যেই স্কুল এ পরতাম, ওখানে প্রায়ই সবাই স্কুল পালাতো।
আর টিফিন এর পর তো বলতে গেলে কেউ ই থাকত নাহ। ৩/৪ জন থাকত।আমার এক ফ্রেন্ড ছিল নাম ফিমা, ও মাঝে মাঝে পালাত। ওর আম্মু ও বকা দিত। ওর নানুর বাড়ী ছিল কাছেই, তাই যেদিন ওর আম্মু ওর নানুর বাড়ি যেত, সেদিন ই :D :D :D ও পালাত,আর ওর দাদু কিছু বলত না। (আমার দাদু তো ছিল উল্টা, বকা দিত একটু দোষ করলেই)।মাঝে মাঝে সে স্কুল পালিয়ে বাসায় গিয়ে বলত তার মাথা ব্যথা করছে, তখন ওর আম্মু কিছু বলতো না।
এইভাবে সবার স্কুল পালানো দেখে আমার ও স্কুল পালানোর শখ হয় মাঝে মাঝে। কিন্তু উপায় নাই :((
কারন......................
আমার খন্জ আপা ( ফুফাত বোন) ঐ স্কুল এর টিচার। পালালে তো বাসায় এসে বলা যাবেনা স্কুল ছুটি। আম্মা ধরে দিবে মাইর। আম্মাকে যমের মত ভয় পাই।

একদিন আমার সেই সুবর্ন দিনটি এল। :D :-B
খন্জ আপা স্কুলে এলো না। আমি ও অনেক খুশি। ফিমা তো পালাবেই। সেদিন বৃষ্টি ছিল। ফিমাদের বাসা আমাদের বাসা থেকে ২ ঘর পরেই ছিল।আমি ওকে বললাম তোমার সাথে আমি ও পালাবো। ও বলে তোমাকে তোমার আম্মু মেরে ফেলবে, সাথে আমাকে ও বকা দিবে। আমি বললাম, আম্মাকে বলব স্কুল ছুটি হয়ে গেছে। ও বলল ঠিক আছে। দুজন মহা খুশি।

বাসায় তাড়াতাড়ি পৌছানোর জন্য টিফিন ও খেলাম নাহ।দুজন নাচতে নাচতে বাড়ি যাচ্ছিলাম। কিন্তু আমার মনে একটু ভয় তো আছেই। যেতে যেতে ভাবলাম, আমি আগে যাব না, আগে ফিমা কে দিয়ে ছাতা পাঠাব। বাসার কাছাকাছি গিয়ে ওকে ছাতা দিয়ে বললাম এটা আম্মাকে দাও, আমি বাসার পিছন দিক থেকে আম্মা কি বলবে সেটা শুনব।

ও ভয়ে ভয়ে ছাতা নিয়ে গেল। ছাতা ওর হাতে দেখা মাত্রই আম্মা বলল, কি বেপার তুমি কি স্কুল থেকে পালিয়েছ? ফিমা আর স্কুল ছুটি'র কথা বলতে সাহস পেল না, তার রেডিমেইড false answer তো আছেই....
আন্টি আমার খুব শরীর খারাপ লাগছে, তাই চলে আসছি। তাহলে ওর ছাতা নিয়ে আসছ কেন? ও ( আমি) কোথায়?নিশ্চই আশে পাশে কোথাও লুকাই আছে...( ফিমা বলে না না খালাম্মা ও আসেনি, শুধু আমি আসছি)..এই বলে আম্মা বেত নিয়ে পিছন দিকে বের হলো বাসা থেকে....

আমি তো এমন জোরে দৌড় দিলাম...আর থামিনাই স্কুলে এসে থামলাম। বাসা থেকে স্কুল ১ কিমি'র একটু কম হবে। ক্লাসে এসে দেখি কেউ নাই।সব ভাগছে :( তাও মন খারাপ করিনাই। বরং ভয় পাচ্ছি বিকালে আম্মা কি মাইর টা ই না দিবে। টিচার আসল, এসে আমাকে একা দেখে চলে গেল। আমাকে একা দেখে আর কোন টিচার ই ক্লাস নিল না :(
আমি আর কি করব ৪টা পযর্ন্ত বসে ছিলাম।

৪টার পরে বাসায় গেলাম অনেক ভয়ে ভয়ে..
যাবার পরে আম্মা দেখি কিছুই বলল নাহ। কিছুই জানেনা এমন ভাব। ছাতার কথা , ফিমা'র কথা ও কিছুই বলল নাহ। আমি সেদিন ঘুমানোর আগ পযর্ন্ত ভয়ে ভয়ে ছিলাম....কখন না জানি বেত এনে মাইর টা শুরু করে।

সেদিনের পর থেকে আর কখনো স্কুল পালানোর কথা চিন্তা ও করিনি।
স্কুল পালাতে না পারলে ও এখন মাঝে মাঝে অফিস থেকে পালাই :) :) :) :)
ওহ পালানোর মজাই আলাদা। এখন অফিস পালালে আম্মাকে বলি, তখন বলে মাঝে মাঝে ছুটি নিয়ে রেস্ট নিবা....রেস্ট নেওয়া দরকার আছে....ইশরে এই কথা সেদিন কেনো বুঝেনি!!!!!!
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৯ সকাল ৯:৪০
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×