somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুগে যুগে ব্রিটিশ রাজ কেলেঙ্কারি :D :P /:)

২৪ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিশ্বজুড়ে আধুনিক ও প্রাচীন রাজপরিবার মানা হয় ব্রিটিশ রাজপরিবারকে। এই রাজপরিবারের সব বিষয়েই জনসাধারণের আগ্রহ থাকে তুঙ্গে। বিশেষ করে বিশাল আয়োজনের রাজকীয় বিয়ে ব্রিটিশ তো বটেই, সমগ্র বিশ্বেই আনন্দের উপলক্ষ এনে দেয়। সর্বশেষ যেটি মিলেছে প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের বিয়েতে। তবে রাজকীয় বিয়ে তো আর হরহামেশা ঘটে না! তাই এমন উপলক্ষও বার বার আসে না। সে জন্য সবকিছু ছাপিয়ে রাজ পরিবারের সব কেলেঙ্কারি ঘুরে-ফিরে মানুষের মুখে মুখে।

১ম পর্ব:

(১)প্রিন্সেস ডায়ানা:


ব্রিটিশ রাজ পরিবারের বধূদের মধ্যে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন কেবল একজন। তিনি প্রিন্সেস ডায়ানা। বিশ্বজুড়ে তার মতো জনপ্রিয় নারী আর দ্বিতীয়টি আসেনি। আর বিংশ শতাব্দীতে বিশ্বের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল প্রিন্সেস ডায়ানা আর প্রিন্স চার্লসের অন্যরকম প্রেম কাহিনী। পরবর্তীতে বিভিন্ন বিতর্কের জন্ম হলেও তাদের প্রেমকাহিনী নিঃসন্দেহে চিরস্মরণীয়।

প্রিন্সেস ডায়ানা ও চার্লসের প্রেম ছিল সেরা রোমাঞ্চকর কাহিনী। ডায়ানার পুরো নাম ছিল ডায়ানা স্পেন্সার। তাকে দেখেই তার রূপে মুগ্ধ হয়েছিলেন তৃতীয় চার্লস। চার্লসের দৃষ্টিতে ডায়ানা পৃথিবীর সেরা সুন্দরী। আর ডায়ানার দৃষ্টিতেও প্রিন্স চার্লসই সবচেয়ে আরাধ্য পুরুষ। দুজন দুজনের প্রেমে মজে গেল। সারা বিশ্বে ঝড় উঠল। রানী এলিজাবেথ প্রথমে এ বিয়েতে অমত করলেও পরে রাজি হয়ে যান। ১৯৮১ সালের ২৯ জুলাই ধুমধামের সঙ্গে তাদের বিয়ে হয়ে গেল। বিশ্বের প্রায় পাঁচশ কোটি মানুষ টেলিভিশনের পর্দায় উপভোগ করল সত্যিকারের এক রাজকীয় বিয়ে। সেই সময় প্রিন্স চার্লসের বয়স ছিল বত্রিশ আর প্রিন্সেস ডায়ানার বয়স বিশ। চরম উৎসাহ-উদ্দীপনা আর আনন্দের জোয়ারে শুরু হলো প্রিন্স চার্লস আর প্রিন্সেস ডায়ানার নতুন জীবন। রাজকীয় জাহাজ ব্রিটানিয়াতে চড়ে হানিমুন করলেন তারা। সব ঠিকঠাকমতোই চলছিল। কিন্তু আস্তে আস্তে ফিকে হতে লাগল সম্পর্ক। এর মধ্যে বিয়ের এক বছরের মাথায় ডায়ানা অনুভব করলেন চার্লস তাকে আগের মতো আর ভালোবাসে না। একান্তে সময় দিতে চায় না। একটু যেন বেশিই ব্যস্ততা দেখাচ্ছে। চাইলেই এড়িয়ে যায়। বিষয়টি এক দিন-দুই দিন করে বেশ ক'দিন ধরে খেয়াল করলেন ডায়ানা। এর পর প্রিন্সকে সরাসরি জিজ্ঞেস করলেন এই অবহেলার কী মানে। প্রিন্স তখন এড়িয়ে গেলেন। ব্রিটেনের ভবিষ্যৎ রাজা হিসেবে তার ব্যস্ততার কথা বলে স্ত্রীর ভালোবাসাকে চেপে রাখলেন। আর এসব নিয়ে দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। দুজনেই দুজনকে সন্দেহ করতে থাকলেন।

প্রিন্স চার্লসও ডায়ানাকে নিয়ে নানা ঘটনা-রটনার খবর জানলেন। প্রায়ই এ নিয়ে কথাকাটাকাটি হতো। আস্তে আস্তে তাদের মধ্যকার দূরত্ব আরও বেড়ে গেল। সেই পরিপ্রেক্ষিতে বিয়ের সাত বছর পর ঘটল মারাত্দক ঘটনাটা। ১৯৮৯ সালের প্রথম দিকে প্রিন্স চার্লসের হাতে এলো একটা টেপ রেকর্ড ক্যাসেট। তাতে দুটি কণ্ঠের সংলাপ। একটি নারী কণ্ঠ, অন্যটি পুরুষ। নারী কণ্ঠটি প্রিন্সেস ডায়ানার। পুরুষ কণ্ঠটি জেমস গিলাবের। চার্লস অনুসন্ধান করে জানলেন গিলাব ছিলেন ডায়ানার বিয়ে-পূর্ব জীবনের বয়ফ্রেন্ড। আর এই কথোপকথনটি ওই সময়ের। সাইরিল রিনান নামে এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এবং জেন নরগোভ নামে আরেকজন মিলে গোপনে আড়ি পেতে ডায়ানা ও জেমস গিলাবের কণ্ঠ ধারণ করেন। এর পর সেটি এক সময় প্রিন্স চার্লসের হাতে আসে। অল্প সময়ের মধ্যেই ক্যাসেটের বিষয়টি সবার নজরে চলে আসে। প্রকাশিত হয়ে পড়ে এই আলোচিত অডিও টেপটি। ক্যাসেট প্রকাশের পর সারা বিশ্বে আলোড়ন ওঠে।



এর ছোঁয়া লেগেছিল রাজপ্রাসাদেও। সংসারে ভাঙনের সুর উঠল। ১৯৯২ সালের ৯ ডিসেম্বর ডায়ানা ও চার্লস আনুষ্ঠানিকভাবে আলাদা থাকার ঘোষণা দেন।

এর পর অনেক চড়াই-উতরাই পেরিয়ে মিসরীয় ধনকুবের ডোডি আল ফাহাদের সঙ্গে জড়ান ডায়ানা।

কিন্তু খুব বেশিদিন দুনিয়ার বুকে টিকতে পারেননি সুন্দরী ডায়ানা। ১৯৯৭ সালের ৩১ আগস্ট ব্রিটেনের রাজ পরিবারের অন্যতম সদস্য প্রিন্সেস ডায়ানা এবং তার বন্ধু মধ্যপ্রাচ্যের ধনকুবের ডোডি আল ফায়াদ প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। প্যারিসে টানেলে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারানোর কয়েক সপ্তাহ আগে প্রিন্সেস ডায়ানা ও ডোডি আল ফায়াদের মধ্যে সব সম্পর্ক চুকে যাওয়ার দাবি উত্থাপিত হয়েছে। ডায়ানার মৃত্যু-রহস্য তদন্তকারী আদালতের সামনে সাক্ষ্য দানকালে রডনি টার্নার জানান, ১৯৯৭ সালের মধ্য-আগস্টে ডায়ানার সঙ্গে এক আলাপকালে তিনি জানতে পারেন, ডোডির সঙ্গে প্রিন্সেস ডায়ানা সব সম্পর্ক ছিন্ন করেছেন। উল্লেখ্য, এর দুই সপ্তাহ পরে মারা যান ডায়ানা ও ডোডি। অনেকের মতেই পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ডায়ানা। তবে ডায়ানার মৃত্যু হত্যা নাকি নিছকই দুর্ঘটনা সেটি আজও রহস্যই রয়ে গেছে।

(২)কেট মিডলটন:


গত কয়েক বছর ধরে ব্রিটিশ রাজ পরিবারের সবচেয়ে আলোচিত চরিত্র প্রিন্স উইলিয়াম। আর প্রিন্সেস ডায়ানার আমলের পর প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে ছিল শতাব্দীর অন্যতম আলোচিত বিয়েগুলোর একটি। স্বভাবতই স্পটলাইটটা থাকবে কেট মিডলটনের ওপরই। কিন্তু প্রত্যাশার এত চাপ কে-ই বা সহ্য করতে পারে। ব্যক্তিজীবনে ভুল-ত্রুটিশূন্য মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ভুল যে কারোরই হতে পারে। কিন্তু সেটি ব্রিটিশ রাজ পরিবারে কারও হলে আলাদা রং ছড়াবে এটাই স্বাভাবিক। ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স হ্যারির নগ্ন ছবি প্রকাশের কেলেঙ্কারির রেশ কাটার আগেই একই ধরনের কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন ব্রিটিশ সিংহাসনের দ্বিতীয় দাবিদার প্রিন্স উইলিয়ামের স্ত্রী রাজবধূ কেট মিডলটন। ফরাসি সাময়িকী 'ক্লোজার'-এর চার পাতাজুড়ে প্রকাশিত হয়েছে কেটের খোলামেলা ছবি। এসব ছবির অনেকগুলোতেই কেটের দেহের উপরি অংশ অনাবৃত রয়েছে। শক্তিশালী টেলিফোটো লেন্স দিয়ে দূর থেকে কেট ও উইলিয়ামের অজ্ঞাতে এসব তোলা হয়েছে। ছবিগুলো কিছুটা ঝাপসা হলেও এসব ছবি যে কেটের তা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। ফরাসি পত্রিকায় এ ধরনের ছবি প্রকাশের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ডিউক অ্যান্ড ডাচেস অব ক্যামব্রিজ। রাজ-দম্পতি কিছুদিন আগে ছুটি কাটানোর জন্য ফ্রান্সে গিয়েছিলেন এবং সে সময় এ ছবি তোলা হয়। ছবিগুলো প্রকাশের পর ব্রিটিশ রাজ পরিবার নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। ফলে উইলিয়াম ও কেট দম্পতি বিষয়টি নিয়ে যারপরনাই বিব্রত হন। শেষ পর্যন্ত এই ছবি প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা পর্যন্ত জারি হয়। এরপরও এই বিষয়টিই পরিণত হয় সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ঘটনায়।

(৩)প্রিন্সেস মার্গারেট:


ক্যাপ্টেন পিটার টউজেন্ট ছিলেন একজন বিপত্নীক যুদ্ধবীর। আর পিটারের সঙ্গে প্রিন্সেস মার্গারেটকে হাস্যরত অবস্থায় খুঁজে পাওয়া যায় ১৯৫৩ সালে রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেক অনুষ্ঠানে। অনুষ্ঠানে দুজন একসঙ্গে ক্যামেরাবন্দী হয়ে পড়লে দুজনের মধ্যকার প্রেমের বিষয়টি সবার নজরে চলে আসে। মার্গারেটের বয়স যখন ২৫ পূর্ণ হলো তখন এই জুটি তাদের বাগদানের ঘোষণা দিল। কিন্তু টউজেন্ট বিপত্নীক হওয়ার কারণে একটা সমস্যা লেগেই ছিল। রাজকীয় রীতি অনুসারে মার্গারেট যদি পিটার টউজেন্টকে বিয়ে করেন তাহলে তাকে রাজ পরিবার তো বটেই, পাঁচ বছরের জন্য ইংল্যান্ডও ছাড়তে হবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মার্গারেট ঘোষণা দিলেন তিনি রাজকীয় রীতির প্রতি সম্মান দেখিয়ে তার ভালোবাসাকে কোরবান করে দিয়েছেন! মার্গারেট একা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু কয়েক বছর পর পিটার একজন বেলজিয়ান নারীকে বিয়ে করে সংসারী হন। এর পর মার্গারেটও স্নোডেন নামক একজনকে বিয়ে করেন।

কিন্তু সেটিও টেকেনি।

(৪)প্রিন্স চার্লস:


পুরনো দিনের বয়ফ্রেন্ড জেমস গিলাবের সঙ্গে আলাপের অডিও টেপ শুনে প্রিন্সেস ডায়ানার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেন প্রিন্স চার্লস। কিন্তু ঘটনার তখন কেবল শুরু। প্রিন্স চার্লস নিজেও দুধে ধোয়া তুলসী পাতা ছিলেন না। ডায়ানাকে অভিযুক্ত করে তিনি নিজে যে ঠিক ছিলেন, তা নয়। বরং স্ত্রীকে পাশে রেখেই চুটিয়ে প্রেম করে যাচ্ছিলেন দীর্ঘদিনের বান্ধবী ক্যামিলা পার্কারের সঙ্গে। বিষয়টি টের পেয়েছিলেন ডায়ানা। পরে জানা গেছে, এর প্রতিশোধ নিতেই গিলাবের সঙ্গে নিজেকে জড়িয়েছিলেন ডায়ানা। ক্যাসেট প্রকাশের পর এসব কথাই প্রিন্সকে বলতে চেয়েছিলেন ডায়ানা। কিন্তু চার্লস তাকে সে সুযোগ দেননি।

পরের ঘটনা আরও চমকপ্রদ। এবার ডায়ানা নিজেই প্রকাশ করলেন আরেকটা ক্যাসেট। যেটা চার্লস ও ক্যামিলার প্রেমালাপ। ধারণ করা হয়েছিল ১৯৮৯ সালের ১৮ ডিসেম্বর রাতে। ডায়ানা গিলাবে সংলাপের দুই সপ্তাহ আগের ঘটনা এটি। ডায়ানা গিলাবের সংলাপ ছিল প্রেমাকুতিতে ভরা।

কিন্তু চার্লস আর ক্যামিলার কথোপকথন ছিল নোংরা ও কুরুচিপূর্ণ যৌনাবেদনে ভরপুর। এসব কারণে এক সময় ক্যামিলার সংসার ভাঙে। আর ডায়ানাও রাজ পরিবার ত্যাগ করেন। পরবর্তীতে অবশ্য ব্রিটিশ রাজ পরিবারে ডায়ানার স্থলাভিষিক্ত হন ক্যামিলা।

২য় এবং ৩য় পর্ব আসিতেছে...।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×