somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষণ ঠেকাতে 'গোলমরিচ স্প্রে' :-B :-B :-B (সচেতনতা মুলক ১৮+ :P )

২৬ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিল্লীর গণধর্ষণের কাহিনীর পর থেকেই ফোনের জ্বালায় 'অতিষ্ঠ' হয়ে উঠেছেন কোলকাতা বি বি গাঙ্গুলি স্ট্রিটের অরবিন্দ অরোরা। কলেজ ছাত্রী থেকে টালিউডের নায়িকা- সবাই 'সেল্ফ ডিফেন্স পেপার স্প্রে' সঙ্গে রাখতে চান। কলকাতা শহরে এমন 'পেপার স্প্রে' আছে শুধু অরবিন্দর কাছেই।

বিবি গাঙ্গুলি স্ট্রিটে তার ছোট্ট অফিস। সেখানেই পাওয়া যায় সেল্ফ ডিফেন্স পেপার স্প্রে। এর ব্যবহারিক গুণ নিয়ে সংশয় নেই কারও। আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিলেই সামান্য একটু স্প্রে দুষ্কৃতির চোখে-মুখে। ব্যাস! আর দেখতে হবে না। ধর্ষণ করা তো দূরের কথা , চোখের জল সামাল দিতেই নাজেহাল অবস্থা হবে ধর্ষকের। অনেকটা শুকনা মরিচের গুঁড়োর মতো।

কলকাতা শহরে এই স্প্রে বিক্রি করে একটি মাত্র সংস্থা। সেই সংস্থারই কর্ণধার হলেন অরবিন্দ অরোরা এবং তার ছেলে আনমোল। জানা গেছে, দিল্লীর ধর্ষণ ঘটনার পর সেল্ফ ডিফেন্স পেপার স্প্রে-এর বিক্রি এক ধাক্কায় দ্বিগুণের বেশি হয়ে গিয়েছে। সপ্তাহখানেক আগেও দিনে ৬ থেকে ৮টি শিশি বিক্রি হত কলকাতায়। বর্তমানে সেই বিক্রি বেড়ে দাঁড়িয়েছে দিনে ২৫ থেকে ৩০টি। কারা কিনছেন পেপার স্প্রে? দামই বা কত? কে নেই সেই তালিকায়? সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবাই আছে। এমন কি, এক মন্ত্রীও তার স্ত্রীর জন্য পেপার স্প্রে কিনে নিয়ে গিয়েছেন এক সপ্তাহ আগে। বাংলা সিনেমার অভিনেত্রীদের মধ্যেও পেপার স্প্রের চাহিদা তুঙ্গে। কিনছেন আইটি কোম্পানিতে কর্মরত মহিলারাও। দাম মাত্র ৭৫০ টাকা। কয়েক বছর আগেও পেপার স্প্রে সম্পর্কে সাধারণ মানুষের বিশেষ ধারণা ছিল না। কিন্তু পার্ক স্ট্রিট ধর্ষণ ঘটনার পর থেকেই এই স্প্রে বিক্রি হতে শুরু করে। বেঙ্গালুরুতে পেপার স্প্রে তৈরি হয়। সেখান থেকেই কলকাতায় আসে।

তবে এই স্প্রে কিনতে গেলে অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে যে কোনো একটি সরকারি পরিচয়পত্র। যাতে কোনোভাবে অপব্যবহার না হয় এসব ধর্ষক-বিরোধী স্প্রে'র। কারণ, কারো মুখে এটা স্প্রে করলে মোটামুটি তিন ঘণ্টার জন্য ওই ব্যক্তি চোখে সর্ষে ফুল দেখবেন। প্রচণ্ড চোখ জ্বালা করবে এবং অঝোরে জল ঝড়তে থাকবে দু'চোখ দিয়ে। পাশাপাশি, গলার দু'পাশে প্রচণ্ড ব্যথা হবে। কিন্তু এই স্প্রে মুখে লাগলে জীবনহানীর কোনো আশঙ্কা নেই; এই স্প্রে শুধুই ধর্ষকদের কাছ থেকে আত্মরক্ষা করার জন্যই। যার মুখে স্প্রে লাগবে তিন ঘণ্টা পরেই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।

সুতরাং আর দেরী নয়, ভাবতাছি এই ব্যবসাটা শুরু কইরা দিমু /:) /:) /:)
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৮
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×