শোনো আমরা না জিতেছি
লাগান ছবির মতো ব্রিটিশদের বিটিশ মাইর দিয়ে জিতেছি
আমরা না জিতেছি
শোনো তোমরা
যারা এ দেশ ছেড়ে চলে গেছ
বাংলাদেশ থেকে আসা এশিয়ান মুসলিম বলে
ও দেশের প্রথম শ্রেনীর নাগরিকদের কাছ থেকে
যারা শ্লেষ পেয়ে এসেছ এতদিন
তাদের বলো- আমরা না জিতেছি
তোমরা যারা ফোন করে জানতে চাও
এই অনাসৃষ্টির মধ্যে আমরা কিভাবে আছি
তারা শোনো- আমরা না জিতেছি
যারা এদেশের সম্পদ লুট করে ওদেশে সন্তান,পরিবার পাঠিয়ে দিয়েছ
সুখে থাকার জন্য
তারা শোনো- আমরা না জিতেছি
ম্যাচ ফিক্সিং করে নয়
দুধের সর খেয়ে নয়
পরিশ্রম আর মেধা দিয়ে
আমরা না জিতেছি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




