লেগেছে, খুব লেগেছে বুম্বাদা
খেলে জিততে পারোনি বলে
আমাদেরও লেগেছিলো তবে সেটা খেলতে দাওনি বলে
তোমাদের ব্যাটসম্যান আমদের বিপক্ষে সেঞ্চুরী করতেই পারে
তাই বলে হ্যা বলকে না বল করে
আমাদের ব্যাটসম্যান কে আউট তোমরা করতেই পারো
তাই বলে সীমানার দড়ির উপর ক্যাচ ধরে
তোমরা না টেস্ট প্লেয়িং, বিশ্বকাপ জেতা দেশ
কত রেকর্ড আছে তোমাদের খেলোয়ারদের
আমরাতো সবেমাত্র হাটতে শুরু করেছি
এমনটা না করলেও পারতে
বলেছ বিড়ালকে যেন বাঘ মনে না করি
আসলে মানুষের সাথে কোনো প্রাণীর তুলনাই
ভালো লাগে না
দেখোনা আমদের ক্যাপ্টেন যখন বোলারের সাথে
বুক দিয়ে ধাক্কা দিল প্রাণীর মত
ভালো লাগেনি
তুমি নায়ক হয়ে যখন ভিলেনের সংলাপ স্ট্যাটাসে দাও
ভালো লাগে না
সৃষ্টির সেরা জীবের এসব
মানায় না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






