somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘটনা কি

১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্যান্টনমেন্ট থেকে কচুক্ষেতের রাস্তায় গত দু দিন ধরে মিলিটারী চেক পোস্ট বসেছে। সব গাড়ি ঢুকতে দেয় না। ঐ এলাকার মিনি বাস সার্ভিসের বাসগুলো ও নিয়ন্ত্রিত হয়ে ঢুকছে।
এরমধ্যে সকালে কচুক্ষেত মিলিটারি চেকপোস্টে মিলিটারী পুলিশকে ছুরিকাঘাত করেছে দুর্বিত্ত।
ঘটনা কি

ঢাকা সেনানিবাস এলাকায় মিলিটারি পুলিশকে কুপিয়ে আহত
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2015-11-10 10:48:10.0 BdST Updated: 2015-11-10 11:41:49.0 BdST

ঢাকার কচুক্ষেতে সেনানিবাস এলাকার একটি চেকপোস্টে ‘মিলিটারি পুলিশের’ এক সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে।

কাফরুল থানার এস আই আবদুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কর্তব্যরত একজন মিলিটারি পুলিশকে কোপানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটকও করা হয়েছে।”

তবে আহত বা আটক- কারও নামই তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

ঘটনাস্থলে স্থানীয়দের সঙ্গে কথা বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সহ সম্পাদক এহছান লেনিন জেনেছেন, একটি রিকশা কচুক্ষেত থেকে ক্যান্টমেন্টে ঢোকার সময় চেকপোস্টে দায়িত্বরত এক এমপি (মিলিটারি পুলিশ) সদস্য বাহনটি থামান। তিনি রিকশার হাওয়া ছেড়ে দিতে গেলে পেছন থেকে তাকে দা বা চাপাতি দিয়ে কোপানো হয়।

মো. সালাউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, রিকশাওয়ালাই ওই মিলিটারি পুলিশকে কুপিয়েছে। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

ঘটনার পরপরই আহত এমপি সদস্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উপস্থিত এমপি ও সেনাসদস্যরা ওই রিকশাওয়ালাকেও আটক করেন। তবে তার নাম জানাননি তারা।

হামলার ঘটনার পর পর উৎসুক জনতা ওই চেকপোস্টের কাছে ভিড় জমান। খবর পেয়ে কাফরুল থানার কর্মকর্তারাও সেখানে ছুটে যান। পরে মিলিটারি পুলিশ ও সেনা সদস্যরা জনতাকে সরিয়ে দেয়।

এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×