আমার মদন চাঁদ 
২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার আছে এক মদন চাঁদ
করে লুকোচুরি খেলা
খেলায় খেলায় দিন চলে যায়
যায় যে চলে বেলা
মদন চাঁদের বাঁশীর সুরে
আনচান করে মন
কবিতা গুলোও যখন তখন
করে শুধু জ্বালাতন
মদন চাঁদ ভীষণ জ্ঞানী
পড়তে ভালোবাসে
মিথ্যা বলে দুষ্টুমি করে
আর মুচকি মুচকি হাসে
ডিম, মুরগী আর পায়েশ
তার পছন্দের খাবার
নুডুলসও তার ভীষণ প্রিয়
এক বসাতেই করে ফেলেন সাবাড়
নীল রঙ তার ভীষণ প্রিয়
আর প্রিয় খেলা দাবা
দাবা খেলায় তার প্রিয় সঙ্গী
একমাত্র তার বাবা
গিটারে তিনি সবার সেরা
রান্নায়ও দারুন পাকা
কিন্তু কেন যেন তিনি সবসময়ই ভাবেন
আমি একটা বোকা
মদন চাঁদ আমার কথা শোনেনা
রাগও অনেক বেশী
তারপরেও আমি
মদন চাঁদ কে অনেক ভালোবাসি
মদন চাঁদ সবার প্রিয়
আর তার প্রিয় তার মা
মায়ের মনেও তার জন্য
অনেক ভালোবাসা জমা
রাগ বেশী হলেও মানুষটা ভালো
প্রেমেতে একটু কাচা
তাই তো আমি বারবার বলি
তুমি একটা পচা
মদন চাঁদের সমুদ্র প্রিয়
আমারও যে তাই
দুজনে মিলে সমুদ্রের পারেই
বসত গড়তে চাই
মদন চাঁদের সাথে হয়না দেখা
থাকে অনেক দূরে
দূরে হলেও অনেক কাছে তিনি
আমার মনেতেই যে বসত করে
চাঁদ যেমন ছড়ায় আলো
অন্ধকার রাতে
আমারও জীবন আলোকিত
আমার মদন চাঁদের সাথে
আমার দোয়া সবসময় আছে
আমার মদন চাঁদের জন্য
মদন চাঁদের ভালোবাসায়
আমার জীবন ধন্য
তার কথা বলতে আমার
লাগে অনেক বেশ
তিনিই আমার শুরু এবং
তিনিই আমার শেষ !

বিঃ দ্রঃ আজকে একজন ব্যক্তির জন্মদিন । জন্মদিনের উপহার স্বরূপ তার প্রিয় মানুষ "মদন চাঁদকে" নিয়ে লেখা ছড়া ।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০২১ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫

গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯
স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।
বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন
যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন
তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের...
...বাকিটুকু পড়ুন