জনাব শিক্ষামন্ত্রী,
জনাব আবুল মাল আব্দুল মুহিত
মাননীয় প্রধানমন্ত্রী,
একজন সতের বছর চাকুরী করা নন এমপিও শিক্ষকের আর্তনাদ কি সেদিন আপনাদের দৃষ্টিগোচর হয়নি?
প্রতিদিন আমি বাসায় ফিরি আর আমার ছোট্ট শিশু সন্তান বলে বাবা আজ মজা কিনে আনোনি? আমি ফ্যালফ্যাল করে সন্তানের দিকে তাকিয়ে কেদে ফেলি। কারণ আমার পকেট অর্থশূন্য। ১৯ বছর চাকুরী করছি, ভেবেছিলাম বেতন হলে বৃদ্ধ বাবার একটু সেবা করবো, তাকে দেখাশুনার ভার গ্রহন করবো। কিন্তু হাই আমার বৃদ্ধ পিতার মৃত্যু হয়েছে তবুও আমার বেতন হয়নি। এগুলো কোন দেশের শিক্ষকদের আর্তনাদ মাননীয় মহোদয়গনেরা? বাংলাদেশের!! বাংলাদেশের!!
আপনাদের বাড়ির কাজের বুয়ার সমান বেতন এদেশে মাধ্যমিক শিক্ষকরা পাইণা। সেই বেতনও আজ ২০ বছর ধরে পাইনা নন এমপিও শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকরা। তাদের কোন ব্যবস্থায় করলেন না। অথচ সরকারী বেতন ভুক্তদের বেতন ডাবল করে দিলেন। হাইরে ইনসাফ আপনাদের!! আপনাদের এসকল কূমকান্ড দেখে আফসোস হয়, কেন এই দেশটা স্বাধীন হয়েছিল? স্বাধীনতার মাধ্যমে শোসকের হাত থেকে জালিমের হাতে পড়েছে দেশ। কোন শাসকই শিক্ষকের কান্না সুনতে পাননা, পাননি। হাইরে ডিজিটাল রাষ্ট্র!! তোমাকে গঠনের কারীগররা আজ অভুক্ত!! স্যালুট বাংলাদেশ!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




