একদিন অফিসে লেজার পয়েন্টার ভেবে লুংগি ......!
০৮ ই জুন, ২০০৬ সকাল ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার বাসায় দুইজন সদস্য। একজন আমি। অন্যজনও আমি। এই দ্বিতীয় আমিটা আসলে বউ। দুটো বেডরুম। একটাতে গরমের সময় থাকতে আরাম, অন্যটাতে একটু ঠান্ডা পরলে। কারণ একটার ফ্যান আসত্দে ঘোরে, অন্যটা জোরে। যে রুমের ফ্যানটা আস্তে ঘোরে, সেটা আমাদের মাস্টার বেডরুম। খাটটাও বড়। অন্যটাতে ছোট খাট। ছোট খাটে শুলে আমার হাত থাকে বাইরে। সারারাত মনে হয় ঘুম হয়না ঠিকমত - কিন্তু গরমের সময় তা মেনে নেই। মাস্টার রুমে অর্থ কড়ি থাকে তাই দুজন বাসা থেকে বের হলে সেটাও লক করে যাই। একদিন ফিরে দেখি সেটা আর খোলা যাচ্ছে না; কারণ ভুলে চাবি রয়ে গেছে ভিতরে। বাড়ীওয়ালার চাবি এনে খুলতে হয়। আমরা ঠিক করি চাবিগুলি অন্য বেডরুমে রাখা হবে। সেমতে সেখানের একটা ড্রয়ারে সেগুলো থাকে।
কদিন যাবত মাস্টার বেড রুমে ঘুমোচ্ছি। গতরাতে চাবি রক্ষিত বেডরুমটি আবার লক হয়ে গেল। গভীর রাত হওয়াতে বাড়ীওয়ালাকে আর ডাকা সম্ভব হয় না। সে রুমে থাকে আমার জামাকাপড়, জুতো - মোবাইল, গায়ে দেয়ার কাঁথা - সাত সকালে অফিসে যাওয়ার সাজসজ্জা। সকাল ছাড়া আর কোন উপায় চোখে পরে না বলে আশংকা নিয়ে ঘুমিয়ে যাই। কি যেন কি দেখতে শুরু করি। দেখি সকাল বেলা বাড়ীওয়ালার কাছেও এরুমের চাবি নাই। অথচ অফিসে আমার যেতেই হবে। এ্যাজমালি গাড়ী মিসও করা যাবে না। কি করি কি করি। মাথা কাজ করে না। অগত্যা লুংগি, জামা ও স্যান্ডেল পরে রওনা হই। গাড়িতে কলিগরা হাসে।
অফিসে গিয়ে নিজের ডেস্কে মুড মেরে বসে থাকি। একটু পরে বস এসে আমাকে এ অবস্থায় আবিস্কার করে হেসে ফেললেন এবং কাহিনী শুনে বলেন - পরে আসলেও তো পারতেন! মিটিং ছিল একটা - সেখানেও তুমূল অ্ট্টহাসি। আমার প্রেজেন্টেসন ছিল - একহাতে লুংগির গিট অন্যহাতে লেজার পয়েন্টার স্ক্রিনে ফেলে আমি বুঝিয়ে যাচ্ছি
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০০৬ সকাল ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬

বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৬
আমাদেশর স্বপ্নের বাংলা।
--------------------------
আমার স্বপ্নের বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে মানুষ আগে ধর্ম, বর্ণ, পরিচয় পরে। এই দেশে মোল্লা, পুরোহিত, সাধু, বাউল, ব্রাহ্মণ, চণ্ডাল, চামার, মুচি সকলেই সমান মর্যাদা নিয়ে বাঁচবে।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ঢাবিয়ান, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৪
জুলাই বিপ্লবে হাজারো তরুন রাস্তায় নেমেছিল একটা বৈষম্যহীন রাস্ট্র গড়ার স্বপ্ন নিয়ে। নির্বাচনের দাবীতে কোন মানুষই জুলাইতে রাস্তায় নামেনি। একঝাক তারুন্যের রক্তের বিনিময়ে সবার প্রত্যাশা ছিল... ...বাকিটুকু পড়ুন
এক আওয়ামী ব্লগার আমাকে প্রশ্ন করছে আপনি তো বিএনপি করেন তাহলে জামাতের পক্ষে পোস্ট দেন কেন। উত্তরা এই পোস্টের শিরোনামে আছে। আমার উত্তর হচ্ছে আমি জামাতও করি না।
আমার পরিবার,আমার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:০৯

নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রথম কয়েক ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় একধরনের উৎসবের আমেজ ছিল। স্ট্যাটাস, পোস্ট, কমেন্ট—সবখানে একই সুর। বিএনপি দুইশো নয়টা আসন পেয়েছে, জামায়াত মাত্র সাতাত্তর, দেশ এবার ঠিক...
...বাকিটুকু পড়ুন