তার সংবেদন আমি স্পর্শ করি
আমারও এমন চেতন ছিল বলে
তার মত বিমর্ষ হই, হর্ষ করি!
দুহাতের সব রেখা তুলে ফেলি
দাতে দাত কেঁেট সফেদ অতীত
এখনও লিখে চলি, ভবিষ্যত লাগি!
না ছুয়েও যাই ছুয়ে গাঢ় নীল
জানি তাতে অব্যক্ত কথন মেশা
দেখা অতিক্রমে ব্যাথাতুর বাস্তব!
আমারও এমন শিশমহল রঙ্গ
তোমার চাদরে মোড়া অংগ দেখে
শিহরণে ইথারের স্তব্ধ কম্পন!
প্রেমে পরা এখন পুরাতন শ্লোক
তোমার সাথে কেবল লুটোপুটি
আমার একক বাসনার স্বপ্নচোর!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




