কোন দরকার ছিল না ফোন করার - তারপরেও ফোন করা
যথারীতি প্রতুত্তর - ভুলতে চাই, তবু কেন স্মরণ করো?
আমি বলি মেমরি ঝালাই, দেখে নিলাম এখনও কাজ করে কিনা
সে বলে তোমার মেমরি নস্ট হোক - নম্বরটা মুছে যাক চিরতরে!
আমি বলি ভাল আছো? একথা কি জিজ্ঞেস করা যাবে?
সে বলে বিলকুল যাবে না, আমি বলি তবে ভালো থাকো!
শুভাকাংখী হিসেবে আমি তো উইশ করতে পারি
সে জানায় তাও দরকার নেই, উইশ তোমার প্রশ্নবিদ্ধ!
যাই বলো আমি তোমাকে করলাম উইশ ভালো থাকো!
সে বলে ভালোতো থাকতেই হবে তবু নিচ্ছিনে তোমার উইশ
অনেক ভাল হয়ে উঠেছি - ভুলতে পেরেছি ফোনের আশা
লাইন কেটে দাও কিছু না বলে সেই ভাল কোন বিনিময় ছাড়া!
আমার পাশে পাশে হাটো, কখনও সামনে কখনও বা পিছে
আমার শরীরে হাটো, হেটে হেটে চলে যাও অন্ধকারের পারে
সে বলে এই নম্বরটাও বদলাচ্ছি - তোমার তল্লাশ থেমে যাবে
বলা হয় না নম্বর নিয়ে ঘোরাও সুখের যদি ঐ পাশে কেউ থাকে!
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




