কল্পিত সংহারে জাত ভুলেছি
কসম খোদার! তপস্যা চুইয়ে পরা হেরিটেজ
ভেসে গেছে বন্যার পানির লাহান!
আমারে ভাসাও অথবা ভাগাও
ভাগাড়ে থাকি সারাবেলা কম কিবা বেশী
তবে সব সালাদের হাভাতে স্বভাবে বেহুদা কাসুন্দী!
রাত বিরোতে তোমারে ভাবি
মনে মনে খুলে ফেলি সুতোর বাধঁন
অশ্লীল ভেবে ভেবে তোমার ধর্মে ধরাই ভাঙন!
তোমার তো কোন ক্ষতি নাই
আমার না হয় গেল কিছু অনাচারী সঞ্চয়
জাত-পাত ভুলে যাক - তোমাতেই বহুগামী ইশ্বর!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




