পাশাপাশি সারারাত গপ্পো করে কাটিয়ে দেব
হবে না কোন স্পর্শ তেমন তো নই বিবেকানন্দ
তারচেয়ে দরজার ওপাশে নিঝুম আধাঁর দেখে
প্রকৃতির ভজনে জলবৎ তরলং মন হোক পবিত্র!
তোমার পাশে শুয়ে আঙ্গুল নিয়ে খেলবো খেলা
আর আমাকে ঢাকতে হবে উচ্চতার খেয়াল যন্ত্র
এমন তপস্যাকারী আমি হইনি, জানি নাও মন্ত্র
মুখোশ পরিধান করে এড়াতে চাই তোমার স্পর্শ!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




