কবিতা লিখে বউকে দেখালাম। বউ বলে, শব্দ বুঝেছি।
মিলে মিশে অর্থ কি হয় বুঝি না!
মনে হয় বুঝে নিতে হয় নিজের মত - যা্ইহোক
আমিও বুঝে নিলাম।
কি বুঝেছো? আসলে আমি তো সম্পর্কের স্বচ্ছতা
অল্প গল্পে অনেক স্বপ্ন বলে দেয়ার কথা বলেছি
সে বলে আমি বুঝিনি শব্দের অর্থ দ্যোতনা
লিখে যে তুমি তৃপ্ত তেমন একটা সুখ
তোমার চোখে মুখে জাগতে দেখেছি!
আমি বলি - কিন্তু আসলে সব শব্দেরা মিলে কিছু নয়
ধরতে হবে একটা টিউন তারপর দেখবে সব বোধগম্য
সে বলে আমার অতশত বুঝে কাজ নেই
তোমার কবিতা, তুমি আর আমার না বোঝা বিনিময়
এই তো এ কবিতার মমার্থ! এওতো সুন্দর অধিক!
এটা ঠিক বুঝেছি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




